নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে
সুনন্দ মন্ডল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুনন্দ মন্ডল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২০ মার্চ, ২০১৯



______এই বসন্তে
                  সুনন্দ মন্ডল

শেষ বিকেলের পাখিটা
পথ ভুলে কিছুক্ষন শুকনো গাছের ডালে বসেছিল
বাড়ির পশ্চিম প্রান্তে তখনো হলুদ আভা ছিল সূর্যের

তুমি পথ চেয়ে আছো বুঝি
বসন্তে প্রতি খাম খুলে দেখি ডাকচিঠি
সেই বসন্ত আজ আর নেই
তবু জানি মনে গাঁথা আছে সেই রঙিন

চাঁদ ওঠে আকাশে
সময় পেরিয়ে ওই ছোট্ট তারাটাও
সাথী খুঁজে নিয়ে পাশেই বসিয়েছে
তারাখসার গল্পে রাত জেগে থাকে দুজনে

শুধু আমি একা
এই বসন্তে,
বসন্তের ফল্গুধারায় স্নাত হতে চেয়েও.....
                  -------------
কাঠিয়া, পাইকর, বীরভূম

সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮

______প্রেমিক
               সুনন্দ মন্ডল

রক্তকরবী গুঁজে দেওয়া তোমার চুল
    হাওয়ায় উড়ে এসে বলে, "শান্তি"!
নাক শুষে নেয় তোমার সুগন্ধী মেশা দেহ।

কাল রতি চক্রে তোমার ঋতুচক্র খেলা
ব্যথায় কুঁকড়ে যাওয়া মন
অবসন্ন প্রকৃতির সাজে সামনে দাঁড়াও
শুকনো ঠোঁটের বিরহ নিয়ে!

আমি তখনও খুঁজি সেই গন্ধ
পুরুষ প্রেমিক তো!
তোমার অবসন্নতাকে মেলাতে চাই আমার প্রশান্তিতে।
               ---------------

কাঠিয়া, মুরারই, বীরভূম