নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে
অরূপ সরকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অরূপ সরকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯

ভালোবাসার এপিটাফ ।
    অরূপ ।
যারা লিখে গেছে শেষবার,তাদের হিসেব হয়েছে ভুল।
যারা  জলের ও বিভেদ করেছে তরাই ভুলে গেছে বিলকুল ।
রক্ত বেগে প্রবহিত হয় শিরা থেকে ধমনিতে।
রক্তের ছিটে লেগে আছে এপিটাফের শেষ লাইনে।
জানতাম  প্রেয়সী মায়ের মত স্নিগ্ধ , এটাও সত্য যে সে  অনাট্যমি তে দক্ষ ।
হৃদপিণ্ড চিরে সে দেখেছে কোথায় কটা  প্রকষ্ট,
ঘরময় ছরিয়ে আছে রক্ত ,যন্ত্রনা আমারও অল্পবিস্তর হয় ।
নুডলসের মত ছিড়ে আসে শিরা , শরীরেরই হয় অবক্ষয়,
যেখানে সভ্যতার ধর্ম ক্ষয়,সময়ও খানিকটা তাই।
এসো আমরা এপিটাফে শুয়ে ইতিহাস হয়ে যাই।

বুধবার, ৩ এপ্রিল, ২০১৯


সবুজ রঙের মেয়ে
অরূপ ।

ছুটির দিনে উদাস মনে কেমন থাকে সে ?
মেঘের পড়ায় ভর দুপুরে গল্প বলে কে?
মন খারাপের রাস্তা ধরে সে কবেই গেছে হেটে,
খূঁজছ নাকি তাকে আবার পুরনো রাস্তা ধরে ?
দামাল সে শান্ত তবু হাওয়ার দিকে ছোটে ,
আছে তার এক আকাশ  প্রতিশ্রুতি;
সে শুকতারা নাকি কালপুরুষ  কেউ কি তা জানে?

রবিবার, ৩১ মার্চ, ২০১৯

উন্মচন
অরূপ ।

মনের ভেতর কত যে দেরাজ ।
যেনো কোনো হাজার দুয়ার;
কোনটা যে মুখ কোনটা মুখোশ, তা চিনতেই সময় শেষ।
অনেক ই আছে স্মৃতির ফলক,কোথাও আবার  বিস্ফরোক।
কাছের তুমি ভাবছ যাকে , মেপে দেখো সে কতো টা কাছে,

দাঁড়ায় সবাই হাসি মুখে , কার কতো হসি আছে ?
পলি পড়েছে মনের মাঝে,সবাই তো ধোয়া ই দেখে,
মৃতদেহ পড়ে আছে;শহরের ঐ প্রান্ত শেষে;
পোড়া দগদগে ঘা এর গন্ধ আসে।
অন্তর দিয়ে যে সম্পর্ক ভাবে, গল্প শেষে সেই তো ফ্যাকাশে ।

শ্রীজিত্ দাদার  ভিঞ্চি দা সিনেমা থেকে অনুপ্রাণিত

শনিবার, ৩০ মার্চ, ২০১৯

জন্ম বৃত্তান্ত ।

অরূপ ।

দুটি নদী কবে কার প্রাক যুগে সংগমিত হয়েছিল।
তারপর বয়ে গেছে নীলনদ পৃথিবীর বুক চিরে।
সভ্যতার হয়েছে উত্থান আবার আছে পতন ও
গর্ভে চলে গেছে কত কংক্রিটে কঙ্কাল,
সেই গর্ভে ই শায়িত আছে মহাকাল,

পলি পড়ে পুরু হওয়া গর্ভে কোনো আন্দলন নেই
তবু আছে সম্ভাবনা, সাদা রঙের আলোর আসবে এক সৃষ্টি।
তারায় তারায় স্পর্ধিত  পা ফেলে এগিয়ে যাচ্ছে সময় ।
জেগে ওঠা আগ্নেয় গীরির মত ফুড়ে বেরবে নবযুগ ।