নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

পেন্ডুলাম মন

সৌমেন দাস

রাত বাড়লেই
কবিতার সংসারে হানা দেয়
উলঙ্গ শব্দের দল...

পেন্ডুলামটা দুলছে...

ওদিকে ফেসবুকে
অজানা বন্ধুর হাতছানি
হঠাৎই লিভ-টুগেদার...

পেন্ডুলামটা থামেনি এখনো...

দুলছে...
এখনো দুলছে...
'ভুল'

~বিদিশা নাথ

মেয়েটার অনেক ভুল ,
ভুল ছোট হাঁটু-না-ঢাকা পোশাকের খাঁজে,
মানতে না থাকা বক্ষদয়ের মাঝে,
আপনার অফিস ফিরতি চোখ আটকে যায়।
ভুল ওর না বেঁধে রাখা চুলে,
আপনার মধ্য বয়স্ক নিয়ন্ত্রণ রাখেন তুলে চিলেকোঠায়;
ওর ভুল আপনার বাঁকা শিরদাঁড়ায়
যার অবশিষ্ট সাহসে স্ত্রীকে বাড়িতে আপনি বাঁজা বলে ডাকেন
আর মা-কে দেন পোড়া রুটির অর্ধভুক্ত অধিকার।
ভুল ওই মেয়েটির যে বাবা বলে আপনাকে ডাকে,
আর সস্তা হোটেলের দরজার ফাঁকে,
আপনার নিষেধ কে বুড়ো আঙুল দেখায় বেধর্মীর সাথে।
আপনি বরং পিতৃপুরুষের ভিটেমাটির দোরগোড়ায় বসে, এই সব ভুলের হিসেব করুন কোমরের গিঁট কষে,
আর আপনার শ্লাঘার শেষ ছাপ টুকু মুছে,
ওই মেয়ে গুলো আরো ভুল করে যাক।
শরীর খোঁজে আজও সে

বছর ষাট এর অনাসক্ত বৃদ্ধাও 'গারদ' এর জানলার শিক ধরে চেয়ে থাকে,
শরীর খোঁজে কোনো এক চরিত্রহীন এর।
কারণ তার মুক্তি মেলেনি এই অভিনয় থেকে,
কাম হীন দেহকেও সে বিলিয়ে দিতে প্রস্তুত,
কখনো দুটো পয়সার আশায়,
কখনো বা নিয়মের বেড়াজালে আবদ্ধ হয়ে।
সেই বছর তেরোর ছোট্ট মেয়েটি
যে কিনা পথ ভুলে এসেছিল এই পুণ্যভূমিতে,
যেখানে অতৃপ্ত মানুষ দের তৃপ্তি মেটানোর কাজ চলে।
কেউ আজও তার তৃপ্তি মেটায়নি।
কেউ দেখেনি তার চোখের কোনার জল,
দেখেছে শুধু স্তনবৃন্তের ঔদ্ধত্য।
দেখেনি ওই ঠোঁটের কোনার মিষ্টি হাসি টুকু,
নিষ্পাপ চাহনি কিংবা নির্ভুল সংলাপে লেখা ওই দুটি চোখ!
কারোর চোখে পড়েনি,
তাই আজও সে অপেক্ষারত,
তার এই যান্ত্রিক শরীর কে বিলিয়ে দিতে,
কোনো এক কামুক সাগরে!
পর্ণমচি
*********
অসম্ভব শব্দটা বেশ পরিচিত ,
যেখানে সম্ভবনার
একটা প্রবলতম স্পর্শ জুড়ে থাকে।।
চেষ্টার বিকল্প নেই নাকি
বিকল্প হিসেবে চেষ্টার
একটা অবসম্ভাবী সম্ভাবনা,
সেটা বুঝে নিয়ে আগামীর সুস্পষ্টতাই
ঝকঝকে প্রতিচ্ছবি উপহার দেবে ,
যা ভাবনাকে আরও একবার উজ্বলতা দেয়।।
নতুনের আবাহন যেখানে ম্লান
সেখানে পুরোনো অধ্যায়ের অবাধ বিচরণ
ভালোথাকার পাঠ দিতে এসে,
 কেমন যেন একাত্ম হয়ে গিয়ে
 বলতে পারার অভ্যেস ভুলে যায়,
কোনো এক চেনা সংকোচে ।।
ডাইরির পাতায় জমা হয় অনুভব,
ভালো থাকা আর নিশ্চুপ কথার
আগলে রাখা অনুরণন!!
..........................................@তন্মনা
বিকেল গুলো আর আসে না
---------------------------------------
কলমে # সোনালী নাগ
-----------------------------------------
অনেক গুলো স্কুল ফেরত সূর্যডোবা বিকেল তোমার কাছে বাঁধা।
খুব সিরিয়াস মেয়েটাও সে বসন্তে "রাধা"।
অনেক গুলো পড়ার শেষে খালি রাস্তার খোঁজে -
একটু ছোঁয়ায় শিহরণ হঠাৎ আঙুলের ভাঁজে!
অনেক গুলো নিয়ম ভেঙে শাসন রীতিমতো
ঝগড়া গুলো অকারণে যখন তখন আসতো অবিরত।
অনেক গুলো সন্ধ্যা এলো খুব ভয়ানক একা
বুকের মাঝে নরম আদর, আহ্লাদী সুর - -
'ভীতু মেয়ে, তুই একটা বোকা'
অনেক গুলো জেগে থাকা রাত, চাঁদের অহংকার
তোমার অট্টালিকা মজা করে, আমার তখন কুঁড়েঘর!
স্কুলের শেষে হাত ছেড়ে যায়, এবারেও" নরেশ সেন"
শরৎবাবু ও নেই এখন, মালতি তাই একাই লড়ে, সাথী কে আর হবেন?
অনেক গুলো রূপকথা শেষে এবার আষাঢ় এলো
বিয়ের টোপর জোড়ে দেখি মানিয়েছে বেশ ভালো।
তোমার ডাইরি লেখা, চিরকুট প্রেম আর খুচরো যতো আবেগ,
বলেছ নতুন মানুষটাকে?
যে তোমাকে বুকের মাঝে এখন আগলে রাখে।
চিঠিতে এবার পাঠিয়ে দেবো ঠিক করা সেই নাম -
ছেলে হলে প্লাবন দিও, মেয়ে হলে বন্যা,
কি গো এই টুকু তো দিতেই পারো ভালোবাসার দাম।
তোমার না হয় সত্যি হলো স্বপ্ন দেখা ভোর,
আমারটা থাক দিবাস্বপ্ন, আর থাকুক আবেগ নামের একটা মারণরোগ,
স্কুল ফেরত বিকেল গুলো এখন উধাও শহরে,
ট্রামের সারি আর আসে না আঁচল উড়িয়ে।
অনেক গুলো স্বপ্ন ভেঙে এবার একলা হওয়ার পালা,
তোমার জন্যে সোহাগ রেখে, আমি নিলাম অবহেলা।

শনিবার, ২০ এপ্রিল, ২০১৯

এক্সক্লুসিভ সাক্ষাৎকার





জলফড়িং ওয়েব ম্যগাজিন থেকে প্রথমেই আপনাকে জানাই নমস্কার।

অতনু বর্মনঃ- নমস্কার 🙏

১.) কবি,কৌতুক অভিনেতা,নাটুকে ছড়াকার নাকি অভিনেতা এগুলোর মধ্যে কোন বিশেষণ শুনতে ভালো লাগে নামের আগে?

উঃ- নামের আগে কিছুই শুনতে ভালো লাগেনা। আমি আগে আমি, অতনু বর্মন। পরে যার যা ইচ্ছে হয় বসাতে পারেন। শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করবো।

২.) ঠিক কত বছর বয়স থেকে লেখালেখির শুরু?

উঃ- আমার প্রথম ছড়ার বই "অঙ্কুর" ছাপা হয়েছিল ১৯৭৫ সালে। তখন আমি নয় বছরের। লেখালেখি তারও আগে শুরু।

৩.) মঞ্চ, থিয়েটার এসব কি ছোটো থেকেই? ইন্সপিরেশন কে?

উঃ- থিয়েটার একদম ছোটো থেকেই এবং সেক্ষেত্রে আমার মামা " প্রদ্যোৎ কুমার রায়চৌধুরী" উনি নাটক লিখতেন এবং অভিনয় করতেন তো সেক্ষেত্রে মামার একটা প্রভাব ছিল। আমার মা "পারুল বর্মন" তিনিও অভিনয় করতেন।

৪.) কৌতুক লেখা কঠিন নাকি কবিতা?

উঃ-কবিতা লেখা সব থেকে সহজ এই কারণেই যে কবিতা লেখা যায় না, সেটা হয় আর যখন হয় যখন আসে তখন সেটাকে খাতার মধ্যে লিখে ফেলাটা এমন কিছু কঠিন নয়। আর কৌতুকের ক্ষেত্রে মাথা  ঘামাতে হয়, খাটতে হয়, পরিশ্রম করতে হয়,ভাবতে হয় পাঞ্চ লাইন গুলো নিয়ে কেনোনা হাসি তো বড়ো কঠিন বস্তু সহজে কেউ হাসতে চান না তো হাসানো কঠিন, হাসির লেখা লেখাও কঠিন আর কবিতা হয় না কবিতা কেউ লিখতে পারে না।




 ৪০ মিনিটের যেমন ক্লাস নিই ঠিক সেইভাবে কৌতুকের অনুষ্ঠান করে দিয়ে আসি আর তার জন্য  কোনো  প্রিপায়ারেশন প্রয়োজন হয় না







৫.) মিরাক্কেল চ্যাম্পিয়ন হওয়ার পরেই কি আপনার বড়ো পর্দায় সুযোগ?

উঃ- না ঠিক মিরাক্কেল হবার পরেই নয় মিরাক্কেলের পরে একটা বেসরকারি চ্যানেলে "রাজ চক্রবর্তীর" পরিচালনায় " I LAUGH  YOU " বলে একটা নন-ফিকশন হতো, সেটাতে দুজন- দুজন করে একটা গ্রুপ থাকত এবং ১০ মিনিটের একটা করে স্ক্রীট করতে হতো যাতে অভিনয়ের  সুযোগ ছিল তো সেই প্রতিযোগিতাটিতে অন্যতম বিচারক চিলেন চিত্র পরিচালক "কৌশিক গঙ্গোপাধ্যায় এবং তাঁরই মনে হয়েছিল যে তাঁর পরবর্তী ছবিতে একটা চরিত্র আমার সঙ্গে যাবে। এবং তখন উনি আমাকে সেই সুযোগটা দিয়েছিলেন, ছবিটির নাম ছিল "জ্যাকপট", সেটাই আমার প্রথম ছবি, ২০০৯ সাল।


৬.) প্রায় প্রতিদিনই আপনার অনুষ্ঠান থাকে কোনোনা কোনো মঞ্চে। একটা অনুষ্ঠানের আগে অতনু বর্মন মেন্টালি প্রিপেয়ার হতে কতক্ষণ সময় নেয়?

উঃ- প্রায় প্রতিদিনই অনুষ্ঠান থাকে ঠিকই কিন্তু প্রায় প্রতিদিনই একই অনুষ্ঠান থাকে না।  যে অনুষ্ঠান গুলো থাকে আমার কৌতুকের অনুষ্ঠান সেই গুলোর জন্য কোনো প্রিপায়ারেশন লাগে না কারন আমি যেমন স্কুলে পড়াই বছরের পর বছর একই জিনিস পড়াই আমার অভ্যেস হয়ে গেছে, ৪০ মিনিটের যেমন ক্লাস নিই ঠিক সেইভাবে কৌতুকের অনুষ্ঠান করে দিয়ে আসি আর তার জন্য  কোনো  প্রিপায়ারেশন প্রয়োজন হয় না সেই মুহূর্তে দর্শকের সঙ্গে যে একটা আত্মার সম্পর্ক তৈরী হয় তারা উপভোগ করলে আমার ভালো লাগে বা আমি নিজে আমার পারফরম্যান্স আমার ভালো লাগলে তবেই তাদের ভালো লাগবে এটা আমি বুঝি আর আমার অন্য যে অনুষ্ঠান গুলো থাকে যেমন থিয়েটার অভিনয় সেক্ষেত্রে তো  প্রিপায়ারেশন প্রয়োজন আছেই, চরিত্রটাকে নিয়ে ভাবতে হয় এটা সকলেই জানেন সে গুলো হয়। আর অন্যান্য অনুষ্ঠান বলতে আর যেটা হয় আমি এবং  শ্রীমতী কাকলি দাস মিলে যে গান ও ছড়ার অনুষ্ঠান গুলো করি সেগুলোতেই যথেষ্ট  প্রিপায়ারেশন প্রয়োজন হয়েছে, বিষয় নিয়ে ভাবতে হয়, দর্শকের কথা চিন্তা করতে হয় যে ঠিক কোন ধরনের গান বা কোন ধরনের ছড়া এখানে এই দর্শকদের দিলে তারা নিতে পারবে।


৭.) কৌতুক অভিনেতা আর শুধু অতনু বর্মনের মধ্যে কে বেশি বুদ্ধিমান?

উঃ- আমি তো মনে করি বেসিক্যালি দুজনেই বোকা মানে বুদ্ধিমান বলতে যা বোঝায় সেটা তো হচ্ছে বুদ্ধিমানেরা কৌতুক করে না বুদ্ধিমানেরা কৌতুক করায় এবং সেই হিসেবে আমি মনে করি মূর্খ্যতম, কিছুই জানি না, জ্ঞানবুদ্ধি কিছুই নেই প্রতি মুহূর্তে শিখছি,শিখতে শিখতে চলেছি।


৮.) আপনার প্রথম পাওয়া পুরস্কার যেটা আপনি কোনোদিন ভুলবেন না?

উঃ-  প্রথম পাওয়া পুরস্কার বলতে আমরা মামা যেদিন আমার ছোটোবেলার মনের খেয়ালে লেখা ছড়া গুলোকে একত্রিত করে একটা বই তৈরী করে উনি আমার হাতে তুলে দিয়েছিলেন সেটাই আমার কাছে আমার জীবনের এখনও পর্যন্ত শ্রেষ্ঠতম পুরস্কার। বইটির নাম ছিল "অঙ্কুর", ১৯৭৫ সাল, তখন আমি ক্লাস ফাইভে পড়ি, ৯ বছর বয়স।



৯.) দীর্ঘ কয়েক বছর আর দেখা গেল না বড়ো পর্দায়। এই এতোটা সময় বড়ো পর্দায় আপনাকে আমরা পেলাম না। কারণটা কি?

উঃ- দীর্ঘ কয়েক বছর বড় পর্দায় দেখা গেলো না মানে? দীর্ঘ কয়েক বছর বড় পর্দাতেই দেখা গেছে। আপনারা যদি বলেন ছোটো পর্দায় দেখা গেলো না তবে সেটা একটা উত্তর হতে পারে । বড় পর্দা বলতে সিনেমা, এখনো পর্যন্ত এক ডজনের মত ছবি করা হয়েছে। সুতরাং বড়ো পর্দাতে আছি। প্রায় প্রতি বছর  একটা বা দুটো করে ছবিতে ছোটোখাটো চরিত্রে কাজ করছি ।


১০.)ছোটোবেলার ১লা বৈশাখের কোনো স্পেশাল  ঘটনা?

উঃ-আমদের কালের ছোটোবেলাটা আমার বয়সি সকলেরই  প্রায় একই রকম ঘটনা ঘটে বা ঘটত, যেটা এখন পাল্টে গেছে। পয়লা বৈশাখ বলতেই যে ব্যাপারটা ছিল সে সময়ে একটা হালখাতার যে ব্যপার গুলো  ছিলো  সেসময় একটা আন্তরিকতার ব্যপার ছিল ওই ক্যলেন্ডার, মিষ্টি কোনো  কোনো জায়গায় সরবৎ ইত্যাদি দেওয়া হতো এই যে ব্যাপারটা ছিল এবং সেখানে ওই বিকেলবেলায় বাড়ির বড়দের কারোর সঙ্গে বেরতাম, দোকানে দোকানে ঘুরে ওই সমস্ত গুলো সংগ্রহ করে ফিরতাম আর নতুন জামা একটা হতো তো সেই সব মিলে এটা যে বিশেষত আমার ছেলেবেলার  ১লা বৈশাখ বলে কিছু নয় আমার বয়সি সকলেরই ছেলেবেলার ১লা বৈশাখ। তো সেটা একটা আনন্দ হতোই, সেটা যে কি ১ লা মানে যে আলাদা কিছু ? এটা পরবর্তী কালে মনে হয়েছে যে সেটা আলাদা কিছু নয় একটা দিনকে উদযাপন করা একটা বছরের শুরু, তো তখন তো অত বুঝতাম না তখন ভালো লাগত।




খনা দা ভালো থাকবেন কিনা সেটা নির্ভর করছে তাদের ওপরে যারা খনা দা কে ভালো রাখতে চান





১১.) একটা নতুন ছবি হচ্ছে ফেসবুকে দেখলাম,ঘোড়া ছিল। সেটা নিয়ে কিছু বলা যাবে?

উঃ- ফেসবুকে যে সিনেমা প্রস্তুতির ছবিটা দেখেছেন সেটা এখন নির্মীয়মান "অনিকেত চট্টোপাধ্যায়ের" পরিচালনায়। ছবিটির নাম হচ্ছে  "হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী"। একদম ছোটোদের ছবি এটার মধ্যে রাজনীতি খোঁজার কোনো অর্থ হবে না বলেই আমার মনে হয়। "দক্ষিণারঞ্জন মজুমদারের" লেখা "ঠাকুরদার থোলে" থেকে একটা গল্প নিয়ে অনিকেত চট্টোপাধ্যায় এই ছবিটা তৈরী করছেন।


★১২.) [এক কথায় বলবেন]

ক.) চৈত্রসেলে বিক্রি হচ্ছে হাতঘড়ি আর পাঞ্জাবী সবেতেই ৪০% ছাড়। কেনার জন্য যেকোনো একটা আইটেম বাছতে হবে, কোনটা কিনবেন?

উঃ- অবশ্যই পাঞ্জাবী


খ.) শ্রীজাত বন্দোপাধ্যায়।
উঃ- একজন কবি। স্মার্ট । অসম্ভব ভালো অন্তমিল নিয়ে খেলা করতে পারেন।

গ.) সত্যজিৎ রায় নাকি মৃনাল সেন?

উঃ-অবশ্যই সত্যজিৎ রায়

ঘ.) স্যার, খনা দা কেমন আছেন?

উঃ- বস্তুত পক্ষে খনা দা বলে বাস্তবিক চরিত্র নেই। খনা দা প্রতিটি মানুষের মধ্যে আছেন অর্থাৎ খনা দা হচ্ছে একজন মধ্যবিত্ত মানুষ যে জীবনের জটিলতার মধ্য দিয়ে হাস্যরস খুঁজে পায়, জীবনে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে কৌতুক বোধ সেটা নিয়ে সে আনন্দ পায়। তো সেটা যখন যিনি পাবেন তাঁর ভেতরেই খনা দা জেগে উঠবে। খনা দা ভালো থাকবেন কিনা সেটা নির্ভর করছে তাদের ওপরে যারা খনা দা কে ভালো রাখতে চান অর্থাৎ আমাদের মনের যে রসবোধ সেইটাকে ভালো রাখতে চান তারা খনা দা কে ভালো রাখতে পারেন।


১৩.) বীরভূমের আহমদপুরের ছেলে অতনু বর্মন হঠাৎ টিভিতে মিরাক্কেলের জনপ্রিয় তারকা। এই সময়টা আহমদপুরে কি চলছে?

উঃ- মিরাক্কেল যখন চলছে সেইসময় আহমদপুরের কী অবস্থা সেটা বলা আমার পক্ষে খুব কটিন, মিরাক্কেল শেষ হবার পরে কী অবস্থা সেটা বরং বলতে পারি। কারণ যখন চলছে তখন আমরা তো ওখানে সুটিং-এ আছি আমরা তো জানি না বাইরে কি হচ্ছে, যারা দেখছেন তাঁরা কেমন ভাবে নিচ্ছেন বা কি ভাবছেন কতটা গ্রহণ করছেন বা কতটা  বর্জন করছেন সেটা আমরা বুঝছি না সুতরাং যখন চলছে তখন আহমদপুরের কি অবস্থা জানিনা যখন শেষ হয়েছে তারপরে দেখেছি যে হ্যাঁ মানুষের ভালোবাসা, তাদের যে কাছে টেনে নেওয়া সেটা আমি পেয়েছি।

১৪.) সেই কুয়ো যেখানে মনস্কামনা পূর্ণ হয়েছিল পাঁচ মিনিটে। আপনার কিছু চাওয়ার নেই সেই কুয়োতে?

উঃ- হ্যাঁ অবশ্যই চাওয়ার আছে। আমি সেই বিদূষক যে মারতেও জানি না কাটতেও জানি না, যে শুধুমাত্র  বিধাতার আশীর্বাদে হাসতে জানি। আমার একটাই মনস্কামনা যে আমার পারিপার্শ্বিক জগত, আমার দেশ এমন একটা পরিবেশের মধ্য দিয়ে চলুক যাতে আমি কখনোই হাসতে না ভুলে যায়।


১৫.) "পাবলুর মা ঘুমিং গেলা" নাকি "মালুতি-মাধব" কাকে এগিয়ে রাখবেন আপনি?

উঃ- দুটো দু-ধরণের কবিতা , দুটোর বিষয় বস্তু আলাদা ভাব এবং ভাবনাও আলাদা, সুতরাং এক্ষেত্রে এগিয়ে রাখার কোনো জায়গা নেই। সেটা  তাদের নিজেদের গুণে তারা নিজেরা এগিয়ে আছে। কথা হচ্ছে শ্রোতা বা পাঠক কোনটাকে এগিয়ে রাখবেন সেটা তাঁদের ভাবনার বিষয়,  আমার কাছে দুটোই এগিয়ে আছে।

★১৬.) [একজনকে বাছতে হবে]

ক.)রাজ চক্রবর্তী নাকি শ্রীজিত মুখার্জি?

উঃ-শ্রীজিত মুখার্জি


খ.) দেব নাকি ঋদ্ধি সেন?

উঃ-ঋদ্ধি সেন


গ.) শান্তিলাল মুখার্জি নাকি ঋতব্রত মুখার্জি?

উঃ-শান্তিলাল মুখার্জি


১৭.)মিরাক্কেল এখন বাড়ীর সবার সাথে বসে দেখা যায় না। এ বিষয়ে শিক্ষক অতনু বর্মনের কি মনে হয়?

উঃ- এটাতো আপনারা বলেইছেন যে সবার সঙ্গে বসে দেখা যায় না। আপনারা বলেছেন আমি বলিনি, আমি সহমত পোষন করছি মাত্র।






১৮.) আপনার চোখে "মীর"?

উঃ- "মীর" অতন্ত রসবোধ সম্পূর্ণ, অতন্ত পড়াশোনা করা একজন মানুষ এবং বাংলা সঞ্চালনার যে জগতটা সেটাকে উনি একটা উচ্চতম স্তরে নিয়ে গিয়েছেন।

★[ অতনু বর্মনের পছন্দ ]

১.) প্রিয় রঙ
উঃ- নীল

২.) প্রিয় পোশাক
উঃ- পাঞ্জাবী

৩.) প্রিয় খাবার
উঃ- প্রিয় খাবার বলতে কী সেটা ঠিক আমি বুঝিনা কেনোনা সেই অর্থে খাওয়াটা আমার কাছে মুখ্য নয় জীবন ধারণের একটা বিষয় মাত্র সেই হিসেবে খেতে হয়, খিদে পেলে খাই এবং প্রচন্ড খিদের সময় যদি পেট ভরবে এমন যে কোনো খাবারই আমার প্রিয়।


৪.) প্রিয় শহর
উঃ- প্রিয় শহর কলকাতা


৫.) নিজের প্রিয় লেখা
উঃ- নিজের প্রিয় লেখা বলতে আমি এখনও আমার সেই লেখাটা লিখে উঠতে পারিনি যেটা আমার সব থেকে প্রিয়, লিখে চলেছি।

৬.) কেউ যদি আপনার লেখা বই কিনতে চায় তাহলে কোন বইটা কিনতে বলবেন এক বাক্যে?
উঃ- "খোলা হাওয়া" বলে আমার একটি  বই আছে ওটাই কিনতে বলব।

৭.) নিজের গ্রাম
উঃ- নিজের গ্রাম আহমদপুর। বীরভূম জেলার একটি মফঃস্বল, আধা গ্রাম-আধা শহর আহমদপুর।

৮.) প্রিয় বন্ধু
উঃ- প্রিয় বন্ধু বই।

★কবি অতনু বর্মনের জলফড়িং'র প্রতি শেষ বার্তা?

কবিঃ- জলফড়িং-এর বিপুল প্রসার কামনা করি। ভালো থাকুন আপনারা।



[ সাক্ষাৎকারটি নিয়েছেন জলফড়িং ওয়েব ম্যাগের ইন্টারভিউ সেকশন এডিটর সুদীপ্ত সেন(ডট.পেন) এবং টাইপে সহযোগিতা করছেন জলফড়িং'র দৈনিক সম্পাদক অরূপ সরকার ]


       



বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯

শিখা:
জয়ীতা চ্যাটার্জী
দুঃখ পেলেই তুমি ঢুকে আসো আমার ভিতর,
 সমুদ্রের মতো ফিরিয়ে দিতে পারিনি লাশ,
তাই বুক পেতে আছি চিরতরে, তোমায় পাবো বলে তোমারই বিনিময়ে।
পিছনে জলছে দাউ দাউ করে অভ্রান্ত বেলা,
ভাঙাচোরা তুমি ঢুকে আসো,
দু হাত দিয়ে জড়িয়ে ধরো আমি!
 তখন বুকের ভিতর সম্ভবনাময় শিখা
 জীর্ণ নক্ষত্রের চেয়ে দামি।
 যে সন্ধ্যেতে জং ধরেছে অনেক পথ হাঁটা,
 সেই আধখানা জীবনের সবটুকু নিংড়ে
 পরস্পরের দিকে নিঃশেষ চেয়ে থাকা।
বুকের পথ ধরে ছুটতে ছুটতে
বেড়িয়ে আসে অশরীরী আগুন।
স্হির মানে মৃত্যু এ কথা জেনে,
 পুড়তে পুড়তে ছাই হতে হতে।।
তোমার পাগলি
-----------
আমার স্বপ্নেরা আকাশ ছুঁতে চায় নি কখনো,
ইচ্ছেরা বলেনি উড়ে যাবো ডানা মেলে।
বাস্তবের  মাটিতে দাঁড়িয়ে, শান দিয়েছি আশায়,
ভালোবাসার কাছেও চাহিদা বড়ই এলেবেলে!

 আমার কাছে ভালোবাসা মানে নয় প্রাণ বাজি রাখা,
হিংস্র ষাঁড়ের চোখে লাল রুমাল বাঁধা নয়,
নয় একশো আটটা নীলপদ্ম খুঁজে আনা ,
কিংবা ট্রয়ের যুদ্ধের পুনরাবৃত্তিও নয়।

আমার ভালোবাসার কাছে আমি অকপট হতে চাই,
চাই যখন তখন যা খুশি বায়না করতে,
শ্রাবণের সন্ধ্যায় ফুচকা খাওয়ার আবদার
কিংবা...
 জোৎস্না রাতে তোমার হাতে হাত রেখে অনেকটা পথ হাঁটতে।

অনবরত হাসি ঝুলতে থাকা ঠোঁটের কোণে,
সব আবদার পূরণের নাম তুমি।
যে কথাটা সবসময় পুষে রাখো মনে,
"পাগলি - তোকে ছাড়া অসম্পূর্ণ আমি"।
                  *****

পাপিয়া মণ্ডল
কিস্তিমাত!

‘সাদা কালো ঘুঁটিতে’ তখন নৈরাজ্যের আবাস!
জীবন-দাঁড়িপাল্লায় একটা প্রথাগত জয় আর পরাজয় ----
অর্থাৎ, বীভৎস এক কৃত্রিম খেলা
এক গুরুত্বহীন মরণখেলা
এক অনিবার্য শেষের খেলা!
নাম ‘জীবন-দাবা।’

ধরা যাক,
নিয়মের ‘সাদা ঘুঁটিটা’ অমীমাংসিত এক জীবিত দাবি।
সামনের ‘কালোটা’ রাষ্ট্রের নিরক্ষর তর্জনী
সঙ্গে চাবুকের এক নম্র তান্ডব ----
আর অজস্র বিনোদনের হাসি।

শুরুতেই...
সাদা সৈন্যের এক ভ্রুণ
মায়ের কোলই হল তার কবরজমি।

 এক পৈশাচিক দেনা দিয়ে খেলাটা কেমন শুরু!


অবশেষে, লাল নীল গেরুয়া রক্তের মিছিলে
খেলা যখন তুঙ্গে
তখন চেক আর নয়,
ডিরেক্ট চেকমেট আগ্রাসনের আওতায়।

পূর্বনির্ধারিত খেলা শেষ!
ওদের অবশ্যম্ভাবী মৃত্যুরও মৃত্যু হয়েছে।
কালো-রাষ্ট্র
তোমায় ‘কুর্নিশ’ - তোমায় ‘সেলাম’
তোমায় ‘শুভেচ্ছা’ জানাই!
তুমি জিতে গেছ -----
জিতে গেছ ওদের মৃতদেহে লাথি মেরে।।।


সুমি...

মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯

একপশলা দুপুর

সৌমেন দাস

সেদিনটা তোর হয়তো মনে নেই
কিংবা আজও পারিসনি ভুলতে
যেদিন মাঝ-দুপুরের নিরালায়
আমাদের অনেকদিনের আগলে রাখা হিসেবগুলো আচমকাই ওলট-পালট হল
আর কেমন করে যেন দমকা একপশলা হাওয়ায় অঝোরে বরষা নামল
ঠিক তখনি যখন তোর দু-ঠোঁট আমার দু-ঠোঁট ছুঁলো...
এখনো হয় নি
-------------------
কলমে # সোনালী নাগ
--------------------------------
রোজ অবসরে মৃত্যু আসে আর
জীবন মুচকি হাসে
রোজ অসন্মান রোজ রোজ ভয়
আধমরা জীবন তবুও বাছতে হয়

ওরা ভিড় করে আমাকে ঘিরে
যদি পেয়ে যায় সম্মান ফিরে
আমি যে বন্ধ দেওয়ালে আটকে
লেগে থাকা বলে শিখেছে হারতে

মেনে নিতে নিতে অধনত আজ
মৃত্যু বলেছে চলে আয় ছুটে
চুক্তির পথে তবু গেছি হেঁটে
বলছি দাঁড়াও এখনও হয় নি কাজ

এখনও হয় নি অনেক কিছুই
এখনও ছোঁয়নি গল্পের ঢেউ
এখনও মরিয়া বেঁচে থাকা আপোষেই
এখনও মৃতদেহ বলে ঘোষণা কই!!

শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯

শিখা:
জয়ীতা চ্যাটার্জী
দুঃখ পেলেই তুমি ঢুকে আসো আমার ভিতর,
 সমুদ্রের মতো ফিরিয়ে দিতে পারিনি লাশ,
তাই বুক পেতে আছি চিরতরে, তোমায় পাবো বলে তোমারই বিনিময়ে।
পিছনে জলছে দাউ দাউ করে অভ্রান্ত বেলা,
ভাঙাচোরা তুমি ঢুকে আসো,
দু হাত দিয়ে জড়িয়ে ধরো আমি!
 তখন বুকের ভিতর সম্ভবনাময় শিখা
 জীর্ণ নক্ষত্রের চেয়ে দামি।
 যে সন্ধ্যেতে জং ধরেছে অনেক পথ হাঁটা,
 সেই আধখানা জীবনের সবটুকু নিংড়ে
 পরস্পরের দিকে নিঃশেষ চেয়ে থাকা।
বুকের পথ ধরে ছুটতে ছুটতে
বেড়িয়ে আসে অশরীরী আগুন।
স্হির মানে মৃত্যু এ কথা জেনে,
 পুড়তে পুড়তে ছাই হতে হতে।।
গল্প (06)
 মিলনসুখ
বিকাশ দাস (বিল্টু )
(11-04-19)


রগচটা স্বভাবটা আর গেলো না তিন্নির ।কথায় কথায় রেগে যাওয়া ।আরে বাবা এটার নাম কি জীবন? সকাল বিকাল সন্ধ্যা নেই, রাত নেই শুধুই কাজ আর কাজ ।নিজের আর কি আলাদা জগৎ থাকতে পারে না? আর পাঁচ সাতটা মেয়ের মতোই ওরও তো সাধ জাগে চুল টা ভালো করে বেঁধে, ঠোঁটে একটা হালকা লিপস্টিক মেখে বেরিয়ে আসা কোথা থেকে ।
   এই তো সেদিনও না ভবেশ আর তার স্ত্রীকে দেখলাম কত সুন্দর ওরা সিনেমা দেখে ফিরছে ।সত্যি জীবনটা কত সুন্দর ওদের ।আর আমার বেলাই ঈশ্বর শুধুই ছক বাঁধা গন্ডির মধ্যে আবদ্ধ করে রেখেছেন ।
   তিন্নি বিবাহিতা, বেশ কিছুদিন হলো স্বামীর সাথে বনিবনা নেই।তাই শহরের পাশেই ফ্ল্যাটে থাকে একা। একটা অফিসে কাজ নিয়েছে ।তাই ছুটি খুব কম মেলে ।মনটাও তাই রগচটা ।
ফোনটা বেজে উঠলো তিন্নির --
"আবারও বিরক্ত, আর ভালো লাগেনা ।"
হ্যা ,হ্যালো, কে? তিন্নি কিছুটা কর্কশ হয়েই বললো ।
অনেকক্ষণ চুপ। ও পাশ থেকে কোনো সাড়া নেই ।তিন্নি রেগে ফোনটা কেটে দেয়। এই ফাঁকে রাগে গজগজ করে বলতে থাকে ,"মানুষও পারে যতসব ।কথা তো বল বাবা! তা না, চুপ ।ভনিতা পেয়েছে আমায় ।সার্কাস পেয়েছে ।"
বাথরুম থেকে ফিরে এসে দেখলো স্ক্রিনের আলোটা জ্বলে আছে.... মেসেজ ।সুমনের মেসেজ ।হ্যা সুমনের সাথেই তন্নীর বিয়ে হয়েছিল ।সুমন কম্পিউটার ইঞ্জিনিয়ার কিন্তু হঠাৎ তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয় দুজন দুজকে সন্দেহ কড়া শুরু করলো। আদতে দুজনের মধ্যেই তেমন কিছুই হয়নি ,ইচ্ছে করলেই মেঠাতে পারতো। কিন্তু কে কার কাছে ছোটো হবে ?
  মেসেজটা এক ঝলক দেখে তন্নী আবার রেগে গজগজ করে বলতে লাগলো," ইস !কি সাধ বাবুর মেসেজ করেছেন,উনি ক্ষমা চাইছেন। যত সব! না বাবা ।আর না !"
    "উত্তর দাও প্লিজ! "
         কিছুক্ষন পরে আরও মেসেজ
   
   "না আর পাড়া যায় না.. কি করবো উত্তর দিবো? "তিন্নি ভাবতে লাগলো ।
না থাক, বরং অফ থাকুক ফোন ।
  কয়েকদিন হলো আর যোগাযোগ নেই ।সুমন খুব ব্যস্ত হয়ে পড়ছে। বাধ্য হয়ে তন্নীর অফিসে গিয়ে খবর নিলাম।
  " তন্নী তো অফিস আসছেনা দাদা ।"
   "  তন্নীর ঠিকানাটা দিন তো "-তন্নীর অফিসে গিয়ে ঠিকানাটা সংগ্রহ করলো সুমন ।
বিকেলেই বেরিয়ে পড়লো তন্নীর ঠিকানায় ।
ঘরের কলিং বেল বেজে উঠলো ।আবারও বেল দিল সুমন ।
  "বাবু কাকে চান?"
   তন্নীর ফাইফরমাশ খাটার জন্য বয়স্ক একটা লোক সুমনকে জিজ্ঞাসা করলো ।
"আমি তন্নীর ---"
 " ও বুঝেছি ।আসলে তন্নী ম্যাডাম সব বলেছেন ।
একটা কথা বলছি বেয়াদপি মনে করবেন না ।
আসলে উপরে যতটা খারাপ ও কিন্ত ততটা নয় ,ভিতের ভিতরে ঘুমরে মরে ।জানেন সেদিনও পায়েস রেঁধে খুব কেঁদেছিলো ।আর জানেন আপনাদের বিবাহবার্ষিকী পালন করলো ,কি দিয়ে জানেন? আপনার ফোটো দিয়ে --"
সুমনের চোখ জলে ভরে গেল ।
"কোথায় তন্নী?"
   কদিন থেকে ম্যাডাম খুব অসুস্থ ,আর শুনলাম বুকের ব্যথাটাও খুব বেড়েছে সাথে খুব কাশি ।শুয়ে আছেন ভিতরে ।
"আমি গেলে খারাপ পাবেনাতো? "
 " এই ভোলা কার সাথে কথা বলছিস রে? "..উপর থেকেতন্নীর গলা ।
    --না ম্যাডাম ।
    হু
বলতে বলতে সামনের দিকে আসল তন্নি ।এ যে সুমন! প্ৰথমে খুব রাগ হয়েছিল পরে ভাবলো বেশ তো ভালোই হলো, আমি যে আর বাচবনা সেটা বলেই যাই....
   তিন্নির চোখ জলে টলমল করছে ।কি করবে না করবে কিছুই ভাবতে পারছিলো ।না খুব কষ্ট করে বললো
    "এসো ভিতরে ।"
   তন্নী --
আমি সব শুনেছি ভোলার কাছে ।সব ভুল আমার। আমায় ক্ষমা করে দিও প্লিজ। আর ভুল বুঝবনা প্রমিজ ,খুব কষ্ট হয়েছে জানো আমারও। দম বন্ধ হয়ে আসছিলো ,প্লিজ আর একবার আপন করে নাও --
খুব দেরি হয়ে গেছে মনে হয় সুমন ।আমার যে খুব অসুখ...
কিচ্ছু হবে না তোমার ।আমি আছি না ?
তিন্নিকে জড়িয়ে ধরে সুমন অঝোরে কাঁদতে লাগলো ।
এই সুখের স্মৃতির ভাগিদার হয়ে ভোলারও চোখে জল এসে গেলো ।


         ##@c@biltu@##
শতাব্দীর পর শতাব্দী ধরে...
                                   কস্তুরী


শতাব্দীর পর শতাব্দীর বুক চিরে
আলো আর আর্তনাদের ঢেউ আছড়ে পড়েছে
এই সাগর তীরে,
কত সার্নিম সূর্যের আনাগোনা,
বহু পড়ন্ত আলোয় স্নাত
এই বিশাল সম্পদ সম্ভার,

কত কত গোলাপ আর যূথিকার
হাত বদল হয়েছে।
মানুষ মানুষকে দেখেছে,
কিন্তু বোধ হয় চিনে উঠতে পারেনি।


যুগের পর যুগ
অন্ধকারের মতো
কত ভালবাসা, ঘেন্না, রাগ, অভিমান
ঘনীভূত হয়েছে
সমস্ত গোপন গভীর প্রকোষ্ঠে,
ঘরের ছাদের উপর
নির্ঘুম রাত্রিযাপন
ঘেঁষাঘেঁষি দুই শরীরের,
শতাব্দীর পর শতাব্দী ধরে
উষ্ণস্পর্শে অনন্ত সৃষ্টির উল্লাসে
মেতেছে প্রাণের অনন্ত বিস্তৃত সাগর।


যুগ যুগ ধরে
শতাব্দীর পর শতাব্দী ধরে
তুমি আর আমি তাকিয়ে থেকেছি
এই সাগর তীর থেকে,
ওই আলোর ওপারে অন্ধকারের দিকে।


আজ শতাব্দীর পর শতাব্দী ধরে...

শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯

Xক্লুসিভ অর্পন



ইউটিউব এ আমার শর্ট ফিল্ম গুলো আপলোড করে 'views' উঠানোর চেয়ে অনেক বেশি মূল্যবান দর্শকাসনের প্রথম শাড়ি থেকে শেষ শাড়ি পর্যন্ত করতালি শব্দ। 



১.) অর্পন বসাক একটা সাধারণ ছেলের নাম। হঠাৎ একটা ইচ্ছে হলো আর দুটো শর্টফিল্ম করে নিলে ? নাকি শুরুর গল্পটা একটু জানাবে আমাদের।

 উঃ- আমার ডিরেক্টরিয়াল জীবনের শুরুটা একটু আলাদা, যখন আমি ক্লাস সিক্সে পড়ি সেই সময় থেকেই ছবি বানানোর ভূত মাথায় চাপে, বাবা 'eyepod' কিনে দিয়েছিল, সেই 'eyepod' নিয়ে শুট করতাম বন্ধু-বান্ধবদের সঙ্গে। যদিও সেই ভিডিও গুলো আমার 'eyepod' বন্দি থাকতো, এবং আমার আশেপাশের বন্ধুরা, মা-বাবা কেই দেখাতাম। সেখান থেকেই আমার কাজের শুরু, কাজ বললে ভুল হবে সেটা আমার কাছে ক্ষ্যাপামি। তারপর প্রথম মোবাইল ফোনের শর্ট ফিল্ম বানাই যার নাম "Virtual World", অভিনয় করেছিল সুপ্রতিম সাহা।
তারপর স্কুল লাইফ থেকে প্লানিং ছিল 'film studies' নিয়ে পড়বো,12 pass out করার পর "Pailan College of Management and Technology" তে 'Media Science' নিয়ে পড়ার জন্য ভর্তি হই, আস্তে আস্তে তারপর "Inner Me" "Abar Asbo Phire" "Chitrokar", এই তিনটে শর্ট ফিল্ম as director কাজ করি, সবাইকার ভীষণ ভালো লাগে এবং সাহস করে পরবর্তী পদক্ষেপটা এক্কেবারে ফিচার ফিল্ম যার নাম "প্রতিফলন"।


২.) "ইনার মি" এবং "চিত্রকার" ( দু-লাইনে ডেফিনেশন দাও) মানে কি নিয়ে ছবি দুটো।

উঃ-"Inner Me" এমনই একটা গল্প যেটা মূলত বহিরাঙ্গের সৌন্দর্য Vs নিজের ভেতরকার সৌন্দর্য কে ঘিরে।



"চিত্রকার"  গল্পের মধ্যে সাসপেন্স রয়েছে প্রতিমুহূর্তে। একটা রহস্যজনক পেন্সিল কি কিরে গোটা গল্প।



৩.)অনেক শর্টফিল্ম হচ্ছে তাহলে তোমারটা আলাদা কেন ? মানে নিজের কাজ কে তো তুমি এগিয়ে রেখেছ বা রাখছ নিশ্চয়?

উঃ-শর্ট ফিল্ম ব্যাপারটা এখন ভীষণভাবে প্রচলিত, তবে আমি মনে করি যে ইউটিউব টা আমার লক্ষ্য না, ইউটিউব এ আমার শর্ট ফিল্ম  গুলো আপলোড করে 'views' উঠানোর চেয়ে অনেক বেশি মূল্যবান দর্শকাসনের প্রথম শাড়ি থেকে শেষ শাড়ি পর্যন্ত করতালি শব্দ,তাই আমার দুটো শর্ট ফিল্ম একটা নাম "আবার আসবো ফিরে" আর একটা নাম "চিত্রকার" দুটোই প্রাইভেট স্ক্রীনিং করেছি একটা করেছি "যোগেশ মাইম একাডেমিতে" আর একটা "জ্ঞান মঞ্চে"।
মোট তিনটে শর্ট ফিল্ম "আবার আসবো ফিরে" "চিত্রকার" "ইনার মি"



৪.) চিত্রকারের অভিনেতা, অভিনেত্রির নাম?

উঃ-চিত্রকারের মুখ্য ভূমিকায় অভিনয় করেছে সুপ্রতিম সাহা ( সৌম্য ) চরিত্রে, অভিনেত্রীর চরিত্রে রয়েছে সৃতামা কর্মকার ( এশা ) চরিত্রে, এবং শ্রেয়া রয় চৌধুরি ( মেঘনা ) চরিত্রে।






মানুষকে ভাবাবে, কাঁদাবে আবার হাসাবেও






৫.) কলকাতার জ্ঞান মঞ্চে দেখানো হলো এই দুটো("ইনার মি" এবং "চিত্রকার") শর্টফিল্ম, আচ্ছা তাহলে সবার কাছে কিভাবে পৌঁছবে এই দুটো ছবি?

উঃ- 'ইনার মি'র ক্ষেত্রে বলবো এটা পুরোপুরি প্রডিউসারের উপর ডিপেন্ড করছে যে কোন ওয়েব প্লাটফর্মে রিলিজ করবে।
আর যেহেতু 'চিত্রকারের' প্রডিউসার আমি আর সুপ্রতিম, আমরা খুব তাড়াতাড়ি এই বছরের মধ্যে ইউটিউবে রিলিজ করব 'চিত্রকার'।


৬.) তোমায় দুটো'র মধ্যে থেকে যদি বেস্ট বাছতে বলি তাহলে কোনটার নাম নেবে "চিত্রকর" নাকি "ইনার মি"?

উঃ-আমার কাছে দুটোই আমার বাচ্চার মত, ইনার মি ও চিত্রকার, ইন ফ্যাক্ট আবার আসবো ফিরে ও, সেই ক্ষেত্রে কোন একটা বাচ্চাকে বেশি ভালোবাসবো সেটা কখনোই হতে পারে না। যখন যেই ছবিটা করছি তখন কার জন্য সেই ছবিটা নিজের বেস্ট দিয়ে বানানোর চেষ্টা করি এবং পরবর্তীকালে করব।



৭.) তোমার ইচ্ছে নিশ্চয় বড়ো ছবি বানানো। আর সেক্ষেত্রে কিরকম ছবি বানাতে চাও তুমি?

উঃ-বড় ছবি বানানোর ইচ্ছে তো আছেই এবং একটা বড় ছবি বানাচ্ছি ও, ফিচার ফিল্ম যার নাম "প্রতিফলন"।
মাথায় অনেকগুলো কনসেপ্ট রয়েছে, আমি মূলত এমনই কিছু কনসেপ্ট এর ওপর বড় ছবি বানাবো যেটা দেখার পর মানুষকে ভাবাবে, কাঁদাবে আবার হাসাবে ও।
এক গতের কাজ করতে চাই না, প্রত্যেকটা নতুন নতুন কাজে, অন্য ধরনের কিছু উপহার দিতে চাই আমার দর্শককে।


৮.) একজন ডিরেক্টরকে অভিনেতা বাছতে হয়,
তুমি কিভাবে বেছে নাও একজন অভিনেতাকে?
(চেহারার ওপর নাকি অভিনয়ের ওপর)

উঃ- এই কোশ্চেনটা বেশ, অবশ্যই অভিনয়, তবে চরিত্রের সঙ্গে কম্প্রোমাইজ আমি পছন্দ করি না, আমার ভাবনার চরিত্রের চেহারার সঙ্গে, অভিনেতার চেহারা ম্যাচ না করলে, আমি কাস্টিং করি না।



৯.) নতুনদের সুযোগ দেবে তোমার নির্বাচন? দেখো এখন অবধি দাওনি যেমন তুমি জনপ্রিয় অভিনেত্রি অদ্রিজাদি'কে নিজের ছবির জন্য বাছলে। তাহলে নতুনরা কি করে সুযোগ পাবে?

উঃ-আমি নিজেই একজন নতুন পরিচালক সেই ক্ষেত্রে নতুনদের নিয়ে কাজ করার মজাই আলাদা।
যেমন 'আবার আসবো ফিরে' তে শ্রীতমা কর্মকার নবাগতা হিরোইন ছিল,'চিত্রকার'রে শ্রেয়া রায় চৌধুরী নবাগতা ছিল। তবে অদ্রিজা কে কাস্টিং করার পেছনে কারণটা হচ্ছে আমি যখন "ইনার মি"র স্ক্রিপ্টটা নিয়ে ভাবি অদ্রিজা কে ছাড়া আমার মাথায় অন্য কেউ একেবারের জন্য আসেনি।
আমি ভবিষ্যতেও আরো অনেক নতুন মুখের সঙ্গে কাজ করতে ভীষণ ভাবে আগ্রহী।


১০.) শুনলাম তোমার একটা নতুন কাজ হচ্ছে,  সেটা নিয়ে একটু বলো?

উঃ-হ্যাঁ, নতুন কাজ করছি একটা, ফিচার ফিল্ম সুপ্রতিম সাহা প্রযোজিত যার নাম 'প্রতিফলন'।
শুটিং শুরু হয়ে গেছে, মূলত এটা একটা গ্রামকেন্দ্রিক গল্প যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছে সুপ্রতিম (আর্য) চরিত্রে আর নায়িকার ভূমিকায় অভিনয় করছে নবাগতা সায়ন্তনী দেব (রিমি) চরিত্রে, গল্পটা  লড়াই নিয়ে আর্য আর আর আর্যর বাবার সাথে।  লড়াইটা কিসের জন্য সেটাই সাসপেন্স।
আমার আর সুপ্রতিমের ইচ্ছে রয়েছে প্রথমে বানানোর পর ছবিটা ফিল্ম ফেস্টিভালে পাঠাবো তারপর রিলিজ।


১১.) শুধু মাত্র জ্ঞান মঞ্চ নাকি ইউটিউব নাকি টিভির পর্দা। নিজের কাজকে ছড়ানোর জন্য তুমি এগুলোর মধ্যে কিসের ওপর ডিপেন্ড করবে?

উঃ- নিজের কাজ ছড়ানোর জন্য আমি ভালো গল্পের উপর ডিপেন্ড করব। তারপর আসছে প্ল্যাটফর্ম কারণ এখন যে রকম ওয়েব মার্কেট তৈরি হয়েছে তার মানে এটা না যে টিভি কিংবা হলে ছবি দেখা উঠে গেছে।
একে অপরের সঙ্গে co-exist করছে, আমিও পরিচালক হিসেব co-exist  করতে চাই দর্শকের কাছে পৌঁছে দেয়ার মাধ্যম গুলোর মধ্যে আমার ভাবনাগুলো।


১২.)এখন যে সমস্ত বাংলা সিনেমা হচ্ছে তাতে সাউথের সিনেমার কপি থাকছে আবার বহু সিনেমায় থাকছেনা সেগুলোএকদম নিজস্ব। তোমার মতে কোন ধরনের ছবি তুমি করতে চাইবে?

উঃ-আমি নিজস্ব ছবি করতেই বেশি প্রেফার করব, তবে নাচ গান মজা মাস্তি নিয়ে যেই ছবিগুলো হচ্ছে এক কথায় বলতে গেলে বাণিজ্যিক ছবি সেই ছবি আমি করতে চাই,কিন্তু নিজের কনসেপ্ট থাকবে সেই ছবিতে কোন অন্য জায়গাকার কনসেপ্ট কপি করে না।



১৩.) শেষ প্রশ্ন, অর্পন বসাক বাংলা ইন্ডাস্ট্রিকে নতুন এমন কি দেবে যার জন্য ডিরেক্টর হিসেবে অর্পন বসাককে বেছে নেওয়া হবে?

উঃ- আমি মনে করি আমার এখনো ডিরেক্টর হিসেবে অনেক কিছু শেখার বাকি আছে,তবে একটা জিনিস যেটা না বললেই নয়,যখন বাংলা ছবি দেখি আমরা সিনেমা হলে,একদম শেষে যে মানুষ গুলোর নাম যায় অর্থাৎ যারা যারা ছবিতে কাজ করেছে এন্ড ক্রেডিট এ যাদের নাম যায়, তাদের আমি সম্মান জানতে চাই, কারণ বেশিরভাগ সময়ে ওই নামগুলোকে দর্শকেরা পড়ে না, না পড়েই বেরিয়ে যায় হল থেকে, সেটা আমার খুব খারাপ লাগে। তার একটা পদ্ধতি ও বার করেছি। তবে সেটা এখন বলবো না তার জন্য দেখতে হবে 'প্রতিফলন' আমার প্রথম ফিচার ফিল্ম।



[ ডিরেক্টর অর্পন বসাকের সাক্ষাৎকার নিলেন জলফড়িং ওয়েব ম্যাগের ইন্টারভিউ সেকশন এডিটর সুদীপ্ত সেন ]

বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯

আত্মিক
*******
তন্মনা চ্যাটার্জী

   সুলতা দেবী জানলার ধারে বসে ভাবছেন। কতদিন হয়ে গেলো তাঁর এই বৃদ্ধাশ্রমে।। একটিবারের জন্যেও ছেলে সম্বিৎ আসে নি।সেই কোন্ ছেলেবেলায় স্বামী মারা যাওয়ার পর ,এই ছেলেকেই কত অভাব অনটন পেরিয়ে বিদেশে পাঠিয়েছিলেন তিনি।। তারপর ডাক্তার সম্বিৎ মানে আদরের টপ্পাকে নিয়ে কত গর্ব তার।। তারপর ছেলের পছন্দ করা মেয়ে মোহিনী কেই বউমা হিসেবে গ্রহণ করে ঘরেও আনেন।। তারপর ছোট্ট নাতনি টুপুর হলো।।না জানি কত বড় হয়েছে এখন! এসব ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলেন সুলতা দেবী।। হঠাৎ পেছন থেকে ছোটছোট দুটো হাত গলাটা জড়িয়ে ধরে তাঁর।।তারপর গালে মিষ্টি একটা চুমু খায় বছর পাঁচ-ছয় এর একটা পুতুল পুতুল মেয়ে আর বলে "হ্যাপি কিস্ ডে ঠাম্মি"।। অবাক হয়ে তাকায় সুলতা দেবী।।ঘরে ঢোকে বৃদ্ধাশ্রমের নতুন সেক্রেটারী মৃণালিনী।।"ও আমারই মেয়ে মাসিমা, ওর নাম রিনি।।টিভিতে দেখেছে আজ কিস্ ডে , ওর ঠাম্মি ওর জন্মের আগেই মারা গেছে...তাই আপনাকে দেখে...."।। সুলতা দেবী কিছু আর শুনছেন না , ছোট্ট রিনিকে কোলে তুলে নিয়ে দুই গালে চুম্বন করলেন।।আর দুই অসমবয়সী মায়েরই চোখ ঝাপসা করে দিলো কয়েক বিন্দু জল।।

চুম্বন অনুভূতির নামান্তরে সৃষ্টি করে সম্পর্ক!!
'বিন্দু মাত্র'

~বিদিশা নাথ

জানি, জানি তোমায় বিন্দু মাত্র ভালোবাসিনি।
তোমায় ভোরের বেলা চুমু খেয়ে বলিনি তুমি মালশ্ৰী রাগ  আর নিপাত যাক, শহর,মিছিল,দরজা কপাট বন্ধ হোক ওই সব উঁচুতলার, যাদের সামনে ফুটপাত আলো করে শিশু ঘুমায় চাকরি না পাওয়া মায়ের কোলে ,
আমি তখন তোমার চোখে একটা নন্দন আঁকবো, একটা লাল দীঘির জল আর একটু সাহসী হলে দিঘার সস্তা ঘর।
আমার দায়,আমার পকেট খরচ,আমার ধোঁয়ার কুন্ডলী সব-ই তোমার ঘাড়ে চাপিয়ে ফুরফুরে একটা বিকেল আমার প্রাপ্য ,ভাবিনি।
জানি জানি তোমায় আমি বিন্দু মাত্র ভালোবাসিনি।
আমি শেষের কবিতার 'অমিট রে' হতে পারিনি ,
পাহাড়ের কোল জুড়ে কুয়াশার গন্ধকোলন এনে দিতে পারিনি তোমার কোলে,
আমি বহু আগের অন্য আঙুলের আংটি টা তোমায় পড়াতে পারিনি।।হয়ত কেভেন্টার্স এ বসে তোমার আঙ্গুল জড়িয়ে বলতে চাইনি বিয়ে! ও করা বারণ। নেই তেমন কোনো কারণ!!
"আমায় আলগা থাকাই মানায়" বলে চরম চার্মিং হতে পারিনি।
জানি জানি এত  দিনেও তোমায় কিচ্ছুটি বোঝাতে পারিনি, বিন্দু মাত্র পারিনি।
তুমি জড়োয়া গয়না চেনো? কিংবা দশ হাজারী পৈঠানি শাড়ি? আমি কাজল আঁকব বলে যে চন্দন বনে তুমি মুক্ত হলে প্রথমবার তার কিছু পুড়ে যাওয়া কাঠকয়লা নিয়ে গেলাম আর
তুমি!
সেই অমোঘ হাসি হেসে বললে,''বোকা টিই রয়ে গেলে",
জানি জানি তোমার অস্টমঙ্গলা,তোমার সাধ; সবেতেই তোমার কালশিটে দাগ দেখেও না-দেখা করতে পারিনি তাই আজও হয়ত বিন্দু মাত্র তোমায় ভালোবাসতে পারিনি।
//অন্য পরিচয়//


কতটা খারাপ হলে কাউকে খারাপ বলা যায়?
কতটা বোকা হলে কাউকে নিঃসন্দেহে ঠকিয়ে মজা পাওয়া যায়?
আচ্ছা,
        কতটুকু ভালবাসলে তাকে ভাসিয়ে দেওয়া যায়,
        অপমানের নদীতে,কুৎসিত উপত্যকায়?
       কতটুকু ক্ষমতা থাকলে অতীতকে "প্রাক্তন" নাম দেওয়া যায়?
গভীরতা!
           ভালবাসায় ছিল না, তবে প্রেমে ছিল খানিক।
          তা নাহলে কীভাবে নাগাল পেতে পুরুষ বুকের খাঁজে?
         শরীর ভেদ করে নরম মনের কানাগলিতে?

খোদাই করার খেলায় বেশ তো ছিলে মেতে,
তবে কি বলো তো?
বেশ্যা মনও যে চায় ভালোবাসা পেতে...
সংসার বাঁধতে তারও জাগে সাধ
শুধু পরিস্থিতির টানে, পিছুটান ভুলে
সয়ে যায় পরিচয়ের তীব্র অপরাধ।

অভিমানের মেঘ তার বুকেও জমে,
তোমার দেওয়া শেষ চিঠি
আজও গোপন খামে,
তবে খুলে দেখে না আর,
যে ভালোবাসা ছিল তারা আজ হয়েছে যাযাবর।
তবুও তোমায় বাঁচিয়ে রাখে তীব্র ঘৃণার চূড়ায়,
পুরুষ, নারীর অভিমান পাহাড় সমান,
বোঝা তোমার কম্ম নয়!

বলো, কি দোষ ছিল তার? কেবল বেসেছিল ভালো,
নাইবা হতে প্রেমিক,
তাই বলে কেড়ে নিলে জীবনের সব আলো!
কি নিদারুণ খেলায় মাতিয়ে তুলে
প্রেমের জোয়ারে ভাসিয়ে নিয়ে
বেচে দিলে অন্য হাতে!

কেড়ে নিল তারা এক ঝটকায় দেহের সব আবরণ,
স্ট্যাম্প দিয়েছে কপালে সেঁটে,
মালিকানা ফলায় রোজ রাতে,
আচ্ছা দেহে বেশ্যা হলেই পরে বেশ্যা কি হয় মন?

তোমার দেওয়া নতুন পরিচয়ে সে আজ দিব্যি আছে,
সেই বদনামের আঁচে প্রতি মুহূর্তে নতুন করে বাঁচে।
বিকিয়েছি শরীর ঠিকই মনটা তবুও তাজা,
মেনে নাও প্রেমিক,
প্রেমিকা হওয়া নয় অতটাও সোজা...


                                              _শিল্পা মন্ডল

ভালোবাসার এপিটাফ ।
    অরূপ ।
যারা লিখে গেছে শেষবার,তাদের হিসেব হয়েছে ভুল।
যারা  জলের ও বিভেদ করেছে তরাই ভুলে গেছে বিলকুল ।
রক্ত বেগে প্রবহিত হয় শিরা থেকে ধমনিতে।
রক্তের ছিটে লেগে আছে এপিটাফের শেষ লাইনে।
জানতাম  প্রেয়সী মায়ের মত স্নিগ্ধ , এটাও সত্য যে সে  অনাট্যমি তে দক্ষ ।
হৃদপিণ্ড চিরে সে দেখেছে কোথায় কটা  প্রকষ্ট,
ঘরময় ছরিয়ে আছে রক্ত ,যন্ত্রনা আমারও অল্পবিস্তর হয় ।
নুডলসের মত ছিড়ে আসে শিরা , শরীরেরই হয় অবক্ষয়,
যেখানে সভ্যতার ধর্ম ক্ষয়,সময়ও খানিকটা তাই।
এসো আমরা এপিটাফে শুয়ে ইতিহাস হয়ে যাই।

মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯

#ভোজ

#মুনমুন মুখার্জ্জী


মরার কথা শুনলেই যেন সবার মনে জাগে খাবার লোভ,
যে মানুষ টা চির বিদায় নিল তার জন্য থাকে না ক্ষোভ।
খাওয়াতে পারে সেটা বুঝলেই, ফল জলটা করতে আসে ঘরে,
খোঁজ খবর নিতেও যায় না কেউ, যদি বোঝে খাওয়াবে নারে।
ভোজ হোক না শ্রাদ্ধ বা বিয়ে বাড়ি, সবটাই তো আনন্দের!
দুঃখ, কষ্টের অবকাশ নেই, উপভোগ করা শুধুই সুখের।
অণুগল্প ---""" দত্তক """
কলমে--- সন্দীপ রায়

=================================
আলমারি থেকে রাশিয়ান হার্ট স্পেশালিস্ট ডক্টর থমাস কোরম্যানের  আর্টিকেলটা বের করার সময় হঠাৎ একটা ফটো পায়ের কাছে পড়ে যায় শুভ্র ওরফে কার্ডিয়াক সার্জেন ডঃ শুভ্রনীল ব্যানার্জীর। আনমনেই ফটোটা তুলে নিয়ে দেখতে থাকে।এ তো স্কুলজীবনের ফটো।এইচ.এস এর ব্যাচ।চোখের সামনে  মুহুর্তমধ্যে ভেসে ওঠে রাধারমন স্মৃতি হাই স্কুলের ছবি।বিরাট পাচিঁল ঘেরা স্কুল। দুপাশে বাহারি ফুলের বাগান। শীতে বলাইদার  তত্ত্বাবধানে ডালিয়া,চন্দ্রমল্লিকার রুপে মুগ্ধ হতো পুরো স্কুল।তার পরই ছিল খেলার মাঠ।শুক্রবার টিফিনের পর শীতের মিঠেকড়া রোদ গায়ে মেখে চলত শিক্ষক- ছাত্রদের ক্রিকেট উন্মাদনা।সেই ক্লাসরুম,জানলার পাশের বেঞ্চ,জানলা দিয়ে  স্কুলের বাইরে কেষ্টদার সুরেলা আওয়াজে ঘুগনি বিক্রি  দেখা...সোনার  দিনগুলো আজ এক লহমায় যেন জীবন্ত হয়ে উঠছে।বাংলার প্রভাত স্যারের আবেগঘন কণ্ঠে আবৃত্তি,শিহরণ জাগাত।বায়োলজির নাজেম স্যারের দুর্দান্ত আঁকা-লেখা আজও স্মৃতির পাতায় হীরকদ্যুতিতে উজ্জ্বল।মণি-শাশ্বত'র সাথে টিফিন শেয়ার আর সাংস্কৃতিক অনুষ্ঠানের আগের দিন রাত জেগে স্টেজ তৈরী,রিহার্সাল--আঃ!কি দিন ছিল সে সব।আবেগতাড়িত হয়ে পড়ে কিছুটা।তবে স্মৃতিতে রাধারমন হাই স্কুল মানেই যার অবয়ব সবচেয়ে আগে মনে পড়ে তিনি স্কুলের গণিত শিক্ষক শ্রদ্ধেয় পরিতোষ ভট্টাচার্য্য।যেমন পর্বতপ্রমাণ চেহারা,তেমনি ভীষণ রাগী।এক একটা অঙ্কের সমস্তরকম সমাধান পদ্ধতিই ছিল তাঁর নখদর্পনে।না পারলে তিনি নতুন নতুন শাস্তির অবতারণা করতেন।এই রকম দোর্দন্ডপ্রতাপ মানুষের অন্তরেও একটি শিশুসুলভ মন লুকিয়ে থাকত যা সকলের দৃষ্টিগোচর হয় নি।বলতেন---"আমি তোদের বাবার মতো,তাই তো শাসন করি"।কথাটা মনে পড়তেই  বুকের ভেতরটা চিনচিন করে ওঠে। সতেরো দিন হল হঠাৎ হৃৎরোগে আক্রান্ত হয়ে বাবা মারা গিয়েছেন।ফোন পেয়েই ব্যাঙ্গালোর থেকে তড়িঘড়ি ছুটে এসেছে।বছর তিনেক আগে মা গত হওয়ার পর বাবাকে শুভ্র'র কাছে নিয়ে যাওয়ার জন্য কম পীড়াপীড়ি করেনি,কিন্তু স্বাধীনচেতা মানুষটা প্রিয় সহধর্মীনির স্মৃতি আঁকড়ে অন্ডালেই থেকে গিয়েছিলেন।হয়তো সেজন্যই দেশের তৃতীয় সেরা সার্জেন হওয়া সত্ত্বেও বাবার অন্তিম মুহুর্তে কিছুই করা সম্ভব হয়নি।ভাবতেই চোখ দুটো ভিজে যায় শুভ্রর।হাতে এখনো তিনটে দিন।কি করবে ভাবতেই মাথায় একটা প্ল্যান আসে।

পরদিন সকালে ড্রাইভ করে শুভ্র চলে আসে তার স্মৃতিমেদুর স্কুলগেটের সামনে।ঘুরে ঘুরে পুরোনো দিনগুলোর সাথে বতর্মানকে মেলানোর চেষ্টা করে,কিন্তু কোথাও সময়ের দূরত্ব অনুভব করে।অফিসে খোঁজ নিয়ে জানতে পারে,অবসর গ্রহনের পরেই সাংসারিক অশান্তি-যন্ত্রণার নীরব সাক্ষী পরিতোষবাবুর বর্তমান স্থায়ী  ঠিকানা নিকটবর্তী এক বৃদ্ধাশ্রম।খবরটা শোনার পর মনের ভেতরে যেন হাজারটা ঢেউ আছড়ে পড়ে।ঠিকানাটা নিয়ে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় বৃদ্ধাশ্রমে।দুপুর গড়িয়ে বিকেল হয়েছে।জীবনযুদ্ধে পরাজিত, হার না মানা কিছু মানুষের মধ্যে এই মুহুর্তে দাঁড়িয়ে আছে পরিতোষ ভট্টাচার্যে্র অতি প্রিয় ছাত্রটি।দুর থেকেই শুভ্র চিনতে পারে তার স্যারকে।স্যার!চিনতে পারছেন?আ...মি শুভ্রনীল,শুভ্রনীল ব্যানার্জী।ভগ্নদেহ একটি  মানুষ ভাঙাকাঁচ চশমার মধ্যে দিয়ে মুখ তোলে,পুরানো স্মৃতি হাতড়ায়।"তুই এসেছিস,বাবা" বলে শিশুর মতো জড়িয়ে ধরে শুভ্রকে।যাবতীয় দুঃখ -কষ্টের সীমানায় দাঁড়িয়ে শিক্ষক-ছাত্রের দুটি হৃদয় আবেগাশ্রুতে ভেসে যায়।স্যারকে অপেক্ষা করতে বলে কিছুক্ষণের মধ্যেই  ফিরে আসে । "নিন স্যার,তৈরী হয়ে নিন" বলে কাকে যেন একটা ফোন করে।স্যার হতবাক দাঁড়িয়ে আছে দেখে বলে ওঠে---"আজ থেকে আমার কাছেই থাকবেন।এই পিতৃহারা সন্তান আজ পিতা হিসেবে আপনাকে দত্তক নিল"।বাঁধভাঙা কান্নায় ভেসে যায় পরিতোষবাবুর চিবুক -হৃদয়।ওদিকে কাঁসর-ঘন্টাধ্বনি মুখরিত সন্ধ্যারতি শুরু হয় আশ্রমে।সবাই একই সাথে গেয়ে ওঠে---"বিশ্বপিতা তুমি হে প্রভু....."।।

                           #/#/#/#/#
কাল রাত্রে
      দ্বৈপায়ন চ্যাটার্জী

হঠাৎ সব এক হয়ে গেছে,
তোমার ধর্ম আমার ধর্ম মিলেমিশে একক রূপ নিয়েছে।
ছাদরূপ এক আকাশের তলে মানুষ গুলোর আর কোনো ভিন্নতা নেই।
রাজনীতি নেই,লিঙ্গবৈষম্য নেই,হিংস্রতা নেই।
আছে মানবিকতা,উদার পন্থী।
সকলেই প্রেম ধর্মে দীক্ষিত হয়েছে।
ভালোবাসার লড়াই চলছে শুধু দিক বিদিকে,
কে কত বেশি ভালোবাসতে পারে এই নিয়ে!
ঈশ্বরের প্রয়োজন নেই,
মানুষ একাই বুঝে গেছে কোন টা পাপ।
শাস্তির ভয় নয়,বিবেকের দংশন কাজ করে এখন।
আজ আর উলঙ্গ ছেলে টাকে প্রকৃতি কে ভরসা করে কাঁদতে হয় না একা রাস্তায়,
কেউ একজন ওকে ঘর দিয়েছে,
দিয়েছে অনেক টা আদর আর একমুঠো খাবার।
বলতে হয় না কাউকে ওই মাইক্রোফোন এ মিথ্যে ভাষণ,
তারা ভুল বুঝে গেছে,
কেউ মাঠে চাষ করে,কেউ বা পড়া শোনায় মত্ত,
রাজপ্রাসাদ থেকে বেড়িয়ে কেউ বা মাটির ঘরে মন ঢেলেছে যুদ্ধে হেরে গিয়ে,
হ্যাঁ যুদ্ধটা ভালোবাসার।
এভাবেই রাত কাটলো একটা স্বপ্নে বিভোর হয়ে কাল রাত্রে।

সোমবার, ৮ এপ্রিল, ২০১৯

সুখের সন্ধান
-----------
জীবনের সব পাওয়াকে বোধহয় পাওয়া বলে না।
আবার সব না পাওয়াতেও, দুঃখ হয় না কখনো।
পাওয়া, না পাওয়ার সূক্ষ্ম সীমারেখাটা খুবই ঠুনকো।
ধনাত্মক বা ঋণাত্মক ভাবনাতেই, তার আশ্রয়।

মনে আমি যদি পেয়েছি ভাবি কিছু,
সেটা ভেবেই কাটিয়ে দিতে পারি, অযুত-নিযুত বছর।
আবার পেয়েও যদি পাই নি ভাবি,
শত চেষ্টাতেও শান্তি খুঁজে পাবো না তিনভুবনে।

যা কিছু পেয়েছি,  সেইটুকুই সম্বল করে,
 যা পাই নি, তার আক্ষেপ না রেখে,
নিজের মতো করে এগিয়ে চলতে পারা মানুষগুলো,
জীবনে সত্যিই সুখের সন্ধান পায়।
     ************
     পাপিয়া মণ্ডল
সীমন্তিনী
                          -রুন্না ভাওয়াল
এক কাপ চা হাতে বারান্দায় এলাম,
সূর্যের লাল আভাটাও যেন গনগনে মনে হচ্ছে।
তাতে অস্বস্তি বোধটা খুব একটাও বাড়ল না!
গরম কাপের ছ্যাঁকাটাও যেন গায়ে লাগলো না।
ততক্ষণে আবোল তাবোল চিন্তা ভাবনারা রাজত্ব করছে।
আমি কিন্তু রানী বা রাজকুমারী নই। কেবলই নর্তকী!
এখনো মনে আছে সেই দিনের কথা...
যেদিন বিকেলে রামধনু উঠেছিল আকাশছোঁয়া;
তখনও আমার সীমন্তিনী হওয়ার ইচ্ছে জাঁকিয়ে বসেনি।
জলসায় ঘুঙুর বেঁধে নাচতাম বইকী!
দ্বিধাবোধ গুলোকে মুষড়ে সিন্দুকে ভরে রাখতাম।
আর মন্ত্রী তুমি? তুমি তো আমার বাবার মতো ছিলে...
সেই তুমি আমায় নিংড়ে শুষে নিতে।
পারলে হয়তো দাঁত দিয়ে আমার শরিরটাও ছেঁড়ো!
কায়ক্লেশে দিনের সংখ্যা বাড়তে বাড়তে হঠাৎ...
বাহমানী রাজ্য আক্রমণ করলো;
তারপর ঠিক কী যে হল মনেই আসছে না।
নিজেকে পেলাম সিন্দুকে,যেখানে দ্বিধা গুলো গুটিশুটি মেরে ছিল।
দেখলাম এক কাপুরুষ সবার আড়ালে আমায় নিতে এসেছে!
সে-ই তো আমায় সীমন্তিনী হওয়ার ইচ্ছে জোগালো।
ঠিক আমাদের বিয়ের দিন: সে নেই!
ওরা যজ্ঞে ওর হাড় গুলো আহুতি দিল।
আমার পায়ে বেজে উঠল তাঁর সুপুরুষ হওয়ার ছন্দ।
সীমন্তিনী?সীমন্তিনী?.........
হঠাৎ দেখি মা ডাকছে গা-য়ে হাত দিয়ে!
বুঝলাম, ঘুঙুরের বিষবৃক্ষ পুঁতে ছিলো সীমন্তিনী।

রবিবার, ৭ এপ্রিল, ২০১৯

একবিংশ শতাব্দী আর ‛ওরা’....

ওদের আকাশ তখন শুয়েছিল অন্ধকার বিছানায়।
আমি ঠান্ডা ঘরে গদির বিলাসিতায়।
স্বীকারোক্তির ঠোঁট আর কথার মধ‍্যেকার কথা বলে উঠল,
“কিছু না পার, কলম তো ধরতে পারিস।
কলম ধরতে তো আর টাকার মালিশ লাগে না,
ভয় নেই; নিঃস্ব সবাই হয় না।”

বিষাদের আনন্দ হল একটু ওদের জন‍্য।...
ওদের কাছে আমি অচেনা। তবে,
ওদের সাথে অচিরস্থায়ী একটা সম্পর্ক আছে, আমার।
সম্পর্কটা শুধুমাত্র দেনার, তাও কখনো সখনো!

পৃথিবী নাকি নীলগ্রহ!
কিন্তু ধনী অস্পৃশ্যের মাধ‍্যাকর্ষণে
পৃথিবী আজ পয়সা মোড়া গ্রহও বটে।
আর এই খুচরো পয়সার পৃথিবীর কাছে, ওরা অমূল‍্য।
অর্থনীতির কাছেও ওরা অনাত্মীয়।
সহজ ভাষায় বলতে গেলে ওরা অযাচিত
আমাদের বিলাসিতার অন্ধ চোখে।
অন্ধ আর কি!
অন্ধ বলেই তো সবাই আর অন্ধ কবি হোমার নয়।

সূর্যের বাসি উদয় আর; ওদের বাসি ভাঙা ঘুম
অনেকটা একরকম।
বেরিয়ে পড়ে বস্ত্রহীন বস্ত্রে। চটি ছাড়া ফাটা পায়ে।
কখনো ছেড়া একটা দামী ঝুলিও সাথে,
কখনো ফাঁকাই রেখাকাটা হাতে।

লক্ষ‍্যে অলক্ষ‍্যেই “দিন না বাবু”,
অথবা ভদ্র জামায় অহেতুক টানাটানি,
কখনো সভ‍্যতার পায়ে আঙুল রাখা,
কখনো জল চোখে শুধু নির্বাক চাহনি।
সকালের এইই এক নির্মম শুরু ওদের জীবনে।
রোজ! রোজ!
এ এক নির্দয় প্রয়োজন।
এক উশৃঙ্খল বাধ‍্যবাধকতা।
এক অফুরন্ত টানাপোড়েন।
এক অর্থহীন ভাগ্য।
অবশ‍্য নিঃস্বদের নাকি ভাগ্যই থাকতে নেই!

সকাল পেরিয়ে বারো,
বারো পেরিয়ে দুই - তিন।
কিছু নিস্তব্ধ চিৎকার আর শূন‍্য অভিযোগে
ওদের পেট ভরে,
দৈনন্দিনের সহবাস তাই উপবাস আর অভিশাপের সাথেই।
মায়ের কথায় জেনেছি, ‛সহ‍্যের বহু গুণ’,
আমরা বলি, ‛ওরা অভ‍্যস্তই বটে! সহ‍্য তো করতেই হবে।
কালো বাজারের সৎ টাকা তো আর
ওদের জন‍্য ব‍্যয় করা যায় না।
ওরা অভ‍্যস্ত। অভ‍্যস্ত হতেই হবে।’

জানতে পেরেছি পাজর গোনা শরীর আর
ভেতরে ঢোকা পেটের সাথে,
ওদের নাকি একটা মনও আছে।
হ্যাঁ, হ্যাঁ, মন; ----- মরা মন।
মরা মন তো এক প্রকার মরা দেহই।
সব শব আর ওদের অসফল চিৎকার জড়াজড়ি করলেও,
পূর্বপুরুষ -- আমি -- আমরা,
এক সুন্দর থিয়েটারের মনমুগ্ধ হওয়া রোমাঞ্চকর দর্শক।
অতীতের বোবা চোখ ছিল।
আমাদের অন্ধ ঠোঁট।
আমরা রং বদলাতে পারা সভ‍্য জাতের মানুষ।
সভ‍্যদের সাথে ফুটপাতে থাকা অসভ‍্যদের মেলবন্ধন;
তা তো আর সম্ভব নয়।
একটা বাজার চলতি সন্মান আছে।
সন্মানের দর দামও আছে।

আচ্ছা;
আদিমের এই বর্ণবিদ্বেষ সত‍্যিই কি এক সরল উন্নয়ন?

জানি, ভারী শব্দে অনাহারীদের পেট ভরে না।
ফাকা পেটের শিক্ষায় ওরা আজ সর্বজ্ঞানী।
রাস্তার কোনা কাঞ্চিতে পড়ে থেকেও,
ভূগোলের ইতিহাসে স্থান না পাওয়া, ওরা যুদ্ধরত সৈনিক।
রাজনীতির অনুর্বর স্নেহে লালিত হয়েও,
ওরাই আজ পাশবিক।
ওরা ফাঁকা পেটেই সুখী হতে চাওয়া দুগ্ধহীন স্তন‍্যপায়ী।
আর আমরা?


আমরা, ভদ্র সমাজে মানুষ হওয়া এক নিঃস্ব ধনী।।

সুমি সাহা...
            ....  .... ...... ..... ..... ..... ... ..... ... ........ .... .... .... .... .

শনিবার, ৬ এপ্রিল, ২০১৯

রাজার বেশে
মৌমন মিত্র

তোর গন্ধমাখা সোহাগ আমার
সেদিনের পড়ন্ত বেলার একটা টিশার্ট জুড়ে
তুই বলেছিলি
ফিরব আবার ,এই গন্ধ মোছার
ঠিক আগের দিন টায় ।
সেদিন আসিস ,আমার রাজার বেশে !
দীর্ঘ শাল্মলীর দুঃখ মেপে
পরনে ধূতি , হাতে রিস্ট ওয়াচ , আর পায়ে থাকবে
আমার দেওয়া সেই পুরোনো কোলাপুরি ।
উদ্ভ্রান্তের মতো আসবি রাজ্য জয় করতে
আমার দুয়ারে ।
হাতে অবনী ঠাকুর ,আর এক গুচ্ছ বেলি নিয়ে ।
ক্লান্ত আমি !
দেখবি আমায়
অনিবার্য বেদনা জানি , অনিবার্য জানি অনেক না পাওয়া।
আশ্রয়ের যে তোর খোঁজ,
জানি দেখা দেয়    তোর অতলে ডুবে যাওয়া চোখ ।
তাই নিয়ে পুরোনো গন্ধ তোর, পা টিপে টিপে
আসে আমার গোটা রাজপথ জুড়ে ।
বলতে আসবি আবার
ফিরবো আবার ওই গন্ধ মোছার
ঠিক আগের দিনটায় ।
সোধ দেব  সেদিন আমার প্রতিটা চুম্বন
আবার আসবি কবে ?
আমার ধূসর মলিনতায়
আমার রাজার বেশে ।
বেশ্যা না দেবী

নতুন স্যালারির মেসেজ টা মোবাইলে ঢুকতেই অর্ঘ্য একটু নড়েচড়ে বসলো। ব্যাঙ্গালোরে চাকরি করতে এসে জীবনের প্রথম স্যালারি । তাও আবার বেশ মোটা টাকা বোনাস । জলদি অফিস টা শেষ করে চলে গেল চার্চ স্ট্রিটের একটি বার কাম রেস্টুরেন্টে। বিয়ারের গ্লাসে চুমুক দিতে দিতে হটাৎ মনে পড়লো রোশনির কথা । নাঃ , মাথাটা ধরে যাচ্ছে । জলদি বিয়ারের গ্লাস টা শেষ করে বেরিয়ে পড়লো রাতের রোশনাই দেয়া কর্ণাটকের সবথেকে অভিজাত রাস্তায় রাতপরী দের ভিড় যেখানে সদাব্যস্তময়। হটাৎ দূর থেকে একজনকে আসতে দেখে একটু চমকে উঠলো অর্ঘ্য। কাছে এসে মেয়েটি বললো "যাবে নাকি ?"....অর্ঘ্যর গলাটা বুজে আসছে। না না বলতে গিয়ে হটাৎ রোশনির কথা, নেশা, ভালোবাসায় ধাক্কা সব মিলিয়ে অন্ধকার দেখে দাঁতে দাঁত চেপে বললো " চলো"।

দুঘন্টা বাদে , কোনো এক তিনতারা হোটেলের এক ঘরে দুজনের নিভৃত কথোপকথন

"তোমার নাম কি গো ?"
"সোফিয়া সাহেব , সোফিয়া পারভীন , তোমার কি ধর্ম গেল নাকি গো দাদা , জাত খোয়ালে তো নাকি একদম ", অট্টহাসি করে উঠলো বিপরীত নারীকণ্ঠ।
"কেন?কি পরিবর্তন দেখলে আমার মধ্যে", দৃঢ়স্বরে বলে উঠলো অর্ঘ্য।
সোফিয়া উত্তর দিল " বিধর্মী বেশ্যার সাথে একটা রাত কাটিয়ে দিলে, আর কিছু পরিবর্তন হয়নি ?"
পোশাক পরিবর্তন করে উঠে দাঁড়ালো অর্ঘ্য, আজকের দিনে থুড়ি রাতটা তাকে অনেক শিক্ষা দিলো , যাওয়ার আগে সোফিয়াকে স্তব্ধ করে দিয়ে সে বলে উঠলো "যার সাথে সময়ে কাটানোর পর জাত, ধর্ম ,বর্ণ, অফিস, জীবন ও হতাশা চলে যায় তাকে বেশ্যা বলে না ম্যাডাম, তারা তাদের আদর্শ ও নৈতিকতার সাথে আপোষ করে না, বেশ্যা তাদের বলে যারা লোভ ও লালসার ফাঁদে পা দিয়ে নিজের 8 বছরের ভালোবাসা কে দুপায়ে মাড়িয়ে দিয়ে অধিক ক্ষমতা ও টাকার লোভে অফিসে বিবাহিত বসের হাত ধরতে দুবার ভাবে না, আর সেই খবর তার প্রেমিককে জানতে হয়ে তারই কোনো সিনিয়রের থেকে গোপনে । তাই একটু ভেবে নিও নিজেকে বেশ্যা বলবে নাকি বলবে একজন দেবী যে নিজের শরীর কে উৎসর্গ করেছে সমাজের কিছু প্রেমহীন মানুষের নিঃস্বঙ্গতা ও একাকিত্ব মেটাতে।"

সোফিয়ার চোখের কোলেও কি একটু জল এলো না তার ঘর ছাড়ার কারণ টা মনে পড়ে ,যেদিন বিয়ের অছিলায় ইমরান তাকে বাড়ি থেকে নিয়ে এসে বিক্রি করে দেয় এক নিষিদ্ধপল্লীতে, যেদিন থেকে তার কাছে ভালোবাসা কথাটার অর্থই হয়ে গেছিলো অন্ধকার, সেটা সময় বলুক।

শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯

"হতে চাওয়া বনলতা"

চঞ্চল ভট্টাচার্য

শুধু তোমার এলো চুল অন্ধকার বিদিশার নিশার মতো করার প্রচেষ্টা এবং তোমার দেহ সৌষ্ঠব, তোমার মুখশ্রীকে শ্রাবস্তীর কারুকার্যের ন্যায় করে তুলে যদি ভাবো তুমি অরণ্যলতা হয়ে যাবে তবে ভুল ভাবছো।

পাখির নীড়ের মত চোখে যেদিন কোনো সুপ্রেমিক আশ্রয় খুঁজে পাবে, একটু শান্তি খুঁজে পাবে,
সেদিন তুমি বনলতা হওয়ার স্বপ্ন দেখো না হয়।

"প্রেমিক হওয়া কি এতই সহজ।

বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯



আমি নারী
---------------
কলমে # সোনালী নাগ

সেদিন যখন এক মনে আকাশ দেখছিলাম,
তুমি কোথা থেকে মেঘের মাঝে হঠাৎ এলে,
ভেঙে পড়লে ঘন দুর্যোগে দিশেহারা হয়ে,
আমার বুকে,
আমি দুর্বল, আমি শান্ত ওদের গল্পে,
আমাকে আমার মতো করে দেখে নি কেউ,
তাই আমি আমার যতো অস্থিরতা বুকের ভিতরে আটকে রেখেছি যুগান্ত ধরে,
একটু মাথা তুলেছি ওরা ভয়ে অস্থির, মাপতে চেয়েছে এককে,
নিজের উষ্ণ প্রবাহ তাই নিজেই জমিয়ে রেখেছি বুকের ভিতর,
এও কি গরলের চেয়ে কম?
তবুও তোমাদের গল্পে নীলকন্ঠ পুরুষের সমার্থক,
আকাশের বুক চিরে যখন যখন তুমি অশান্ত,
তখন এই আমিই বুক পেতে তোমাকে দিয়েছি আশ্রয়,
পুরুষকার যদি প্রলয় হয় তোমাকে ওরা অলংকার করেছে আর নাম দিয়েছে বজ্র,
কে আমি?
ধরো না হয় আমি এক অনামি এক নারী,

যদি ডাকতে চাও নিজের মতো একটা নাম দিও,
মেদিনী কিংবা প্রকৃতি ❣️
একটি ফ্লাশব্যাকমুখর কবিতা

• সৌমেন দাস

পুরনো খামের তহবিলে
বস্তাপচা যন্ত্রণা সব নীল হয়ে যায়
সোয়ালোপাখির মতো আনাগোনা করে স্মৃতির আর্কাইভ
মনমেরুদেশে শ্যাওলা জমে গেছে সে তো বহুদিন হল
ঘোর গৃহস্থ বয়সে তবু প্রেম ডানা ঝাপটায়
সবুজ যন্ত্রণা যত ছিল গোলাপি মুগ্ধতায় তারা মাঝে-মাঝেই লাঞ্চটেবিলে কথা কয়
স্মৃতিপিপিলিকার কামড় যে বড়ো মধুর লাগে আজ
মন-অ্যাকোয়ারিয়ামে ভেসে ওঠে,
প্রথম সেই কাছে আসা
প্রথম স্পর্শ আর
প্রথম শীৎকার…
অতি সাধারণ এক পুরুষ প্রেমিক
   ~~ দ্বৈপায়ন চ্যাটার্জী

তুমি সাধারণ,অতি সাধারণ,
গায়ে একটা একঢালা রঙের জামা,বেশ মার্জিত,
লোমশ হাতে অতি পুরোনো মডেল এর একটি ঘড়ি,
মায়ের মতো কেউ আঁচড়িয়ে দিয়েছে এমন চুল,
বেশ সাবলীল তুমি।
একটু লাজুক,মাঝে মাঝে একটু গম্ভীর।
পুরুষত্ব ছুঁয়ে যায় তোমার আনাচে কানাচে।
পূর্ণতা না পেলেও আমি বেশ ভালো আছি।
তোমাতেই ভালো আছি।
তোমার বিশ্বস্ত হাতের আঙ্গুল গুলো ধরে আমি চলতে অভ্যস্ত,
বেশ নিজেকে সর্বাঙ্গীন মনে হয়।
হয়তো তোমার রূপের ঝলক এ হাজার নারীরা ভিড় জমায়না,
হয়তো কেউ অসাধারণত্ব দেখে না তোমার চোখের গভীরে,
তবু আমি বেশ সুখী তোমাতেই,
তোমার জলীয় মননেই এ আত্মার তেজ ঢেলেছি,
মিলেমিশে একা কার হয়ে যাবে।
তুমি এরকম ই থেকো,শুধু আমার পুরুষ হয়ে,
তোমারই মধ্যে আমি নারীত্বের স্বাদ পাই।
কবিতা
    """ একটা ছেলে """
====================
একটা ছেলে--
আপন মনেই
গল্প লেখে
কথার পরে সাজায় কথা
জমানো ব‍্যথা,
টুকরো স্মৃতি
তুফান মাখা,
ডুব দিয়েছে
আনবে তুলে
যন্ত্রণারই শব্দ দিয়ে
অনুভুতির জাল সে বোনে।

একটা ছেলে--
ভীষন আবেগ
সুরেই মাতে
নিশুত রাতে
চাঁদের খোঁজে
রাতজাগা চোখ যায় যে নিয়ে
স্তব্ধ বিলাপ
অন‍্যখানে
আকুতি তার,
ভাঙা গীটার
জ‍্যোৎস্না ছোঁয়া রেলিং জানে ।

একটা ছেলে--
সব অভিমান
জমিয়ে রাখে
অন‍্য কোনো
চশমা কাঁচে,
সময় করে খবর খোঁজে
ঘড়ির কাঁটায়
সময় ছোটায়
তুমুল কাঁদে
অনুভবে তাকেই চেয়ে
পায়নি যাকে জীবনগানে।

একটা ছেলে--
মেঘ ডাকলে
অধীর জানে
আচমকা ঘুম
ভেঙেই কাতর
একটা গোলাপ পাগলপারা
বেড়ায় খুঁজে
খুব চেনা এক
হাতের ছোঁয়া
ইথার কণায়
ভরসা জাগায়
জেগেই থেকে অন‍্যকোনে ।

সেই ছেলেটা---
হাঁটছে শুধুই
নিজের ভেতর
ছবির রঙে বাউন্ডুলে
হলেও ভীষন স্পর্শকাতর।
কবিতার খাতা
অক্ষর যত
বানভাসি হয়,
যন্ত্রণারা গুমরে কাঁদে
হৃৎপিণ্ডের প্রকোষ্ঠতে,
তবুও সে ঘর
আগলে রাখে
ঐ ছেলেটা গোপন হাতে
ওখানেই যে
বসতবাড়ি
ভালোবাসার---নীরবতা শব্দ শোনে ।।
                _________
                           ---- সন্দীপ ©
'বিক্রি'

বিদিশা নাথ

গলিতে গলিতে ক্ষুধার্ত শ্ব-দন্ত বের করে ঘোরে কিছু মানুষ(?)
লাল শাড়ি লিপস্টিকে ওরা পোকার মতো আটকে যায়।
ওদের নিম্নাঙ্গ প্রায়শই ফাঁকা ফানুস,
তবু খামচে ধরে মাংসপিন্ড ওরা দশ ফুট বাই বারো ফুট ঘর থেকে দেহ গিলে খায়।
পসার জমানো বেলফুল আর সন্ধ্যেবেলা খোঁয়াড় ভাঙা রোয়াকে বসে মাঝে মাঝে সত্যকামরূপী ওই সন্তানরা খদ্দের ধরে আনে,
"দুশো টাকায় শুধু ছোঁয়ার টিকিট দেব, পাঁচশো তে সব" এটুকু ওরাও জানে।
কালী ঠাকুরের পট,ফুল ছাপ বেডকভারের ভাঁজে
অসংখ্য কিছু গ্রাম থেকে 'কোলকেতে' ,সেখান থেকে দুবাই-এ বিক্রি হওয়া  স্বপ্নরা এখন ও বেঁচে,
নিষিদ্ধ হয় অক্সিজেন আর নিস্ফল দপদপানির মাঝেও,
লাল বেগুনি রেশমি শাড়ি মানুষ হওয়ার দাবি তোলে চেঁছে।
ভোরের আজান বিশ্ৰী লাগে কানে,
দরজা সপাটে বন্ধ হয় কেবল।
বিক্রিবাটা এরাতের মতো চুকে বুকে গেল,
ভাঙা দেহ টা এবার নিয়ে যেতে হবে টেনে।
আবার আসবে রাতের দোকান খুলে,
উঠবে নেশা নতুন রঙিন জলে।
বিক্রি হবে পোকার মতো মানুষ,
ভদ্রসমাজ কিনবে আগল খুলে ।

বুধবার, ৩ এপ্রিল, ২০১৯

EXCLUSIVE MADHUMITA















আমরা তো অনেক বিষয় এড়িয়ে যাই ... এটা নতুন বিষয় নয়.....  মধুমিতা চট্টোপাধ্যায় 



জলফড়িং ওয়েব ম্যাগাজিন থেকে আপনাকে প্রথমেই জানাই নমস্কার

মধুমিতা চট্টোপাধ্যায়ঃ- নমস্কার

১.) গান শেখার শুরু কি ছোটো থেকেই?

উঃ- হ্যাঁ প্রথম চার বছর বয়সে। বাড়িতেই আমার দাদুর কাছে  গান শেখা শুরু হয়।

২.) ছোটোবেলায় এরকম হয়েছে ধরো তোমার খুব ইচ্ছে করছে গান করতে অথচ তোমার প্রচুর পড়া(স্কুলের) আছে আজ।

উঃ-আমার যখন যেটা ইচ্ছে করে আমি সেটাই করি। আমার মনে আছে ছোটবেলা একবার অঙ্ক পরীক্ষার আগে আমি ফেলুদার গল্প পড়ছিলাম কিন্ত পড়া শেষ করে তবেই অঙ্ক নিয়ে বসতে পেরেছি। পড়া, কাজ জমে থাকলেও গান করি। ওটা আমার এনার্জি ব্রুস্টার

৩.) ঠিক কখন থেকে মনে হলো যে, না এবার গান লিখব এবং সুর দিয়ে সেটা মানুষকে শোনাতে পারব?

উঃ-আমার গান যে আদৌ কোনওদিন গাইব সেটা ভাবিনি। কিছু ঠিক করিনি মানুষ শুনেছেন, ভালবেসেছেন আমার অনেক প্রাপ্তি।

৪.) মধুমিতা চট্টোপাধ্যায়  একজন লেখিকা কারণ তিনি গান লেখেন আবার অন্য দিকে গানের সুর তৈরী করেন। তুমি কাকে এগিয়ে রাখবে লিখিকা হিসেবে তুমি নাকি কম্পোজার হিসেবে তুমি?

উঃ-গান ছাড়াও আমি লিখি। অনেক ছোট থেকেই। এটা আমার কাছে একটা থেরাপির মতো। কিন্তু আমার কাছে গান লেখা ও সুর করা অনেকটা মালা গাঁথার মতোই। দু'টো একসাথেই ঘটে। যদি আলাদা করে সুর বা অন্য কারোর সুরে লেখার সুযোগ পাই তাহলে ভেবে দেখব কাকে এগিয়ে রাখা যায় 😊

৫.) তোমার প্রথম গান যেটা মানুষ শুনেছিল অর্থাৎ প্রথম কাজ। তার নাম কি? কেমন ফিডব্যাক ছিল?

উঃ-তার ফিডব্যাক মন্দ নয়। যদিও সেটা যারা শুনেছেন তাঁরাই বললে বোঝা যাবে


৬.) "এইবার বুঝেছি সহজে" এখন এটা সবার মুখে মুখে ঘুরছে কমবেশি। এই যে এই পপুলার ব্যাপারটা তোমার কাছে কি রকম লাগে।

উঃ-বোঝ! গান ভাল লেগেছে সেটাই তো সবচেয়ে আনন্দের

৭.) যারা কবিতা লেখেন তারা কিন্তু লিরিক্স হিসেবে একটা গান লিখে দিতে পারবেন। এখন কথা হলো এই লিরিক্সটাকে সুর দিতে গেলে সেক্ষেত্রে লেখককে কিভাবে ভাবতে হয় বলে তোমার মনে হয়।

উঃ-কবিতা আর লিরিক্সের মধ্যে অনেক অমিল আছে সেটা যাঁরা লেখেন তাঁরা জানেন আমার আলাদা করে কিছু বলার নেই।



★[এইবারে তুমি এক দু কথায় উত্তর দেবে
ভাববে না বেশি]

১.) কবির সুমন না সলীল চৌধুরী?

উঃ- কবির সুমনের লিরিক, সলীল চৌধুরীর সুর ( যদি পাশাপাশি দুজনকে বসাতে হয়।)

২.) অঞ্জন দত্ত নাকি শিলাজিৎ মজুমদার?

উঃ- দুজনেই।


★[তোমার কেমন লাগে এক কথায় বলবে]

১.) চন্দ্রবিন্দু

উঃ- চন্দ্রবিন্দু মানে আমার ছোটবেলা স্কুল জীবন। ভীষণ নস্টালজিক

২.) কফিহাউস
উঃ- কফিহাউসের রবীন্দ্রনাথের ছবিটা আমার বরাবর খুব ইন্টারেস্টিং লাগে। বিশেষত সকালের দিকে যখন রোদ এসে পড়ে। আর প্রতিবার বেরোনোর সময় যে দাদু পত্রিকা নিয়ে দাঁড়িয়ে থাকেন এই দীর্ঘ বছরে উনিও কফি হাউসেরই একটা অঙ্গ হয়ে গেছেন

৩.) লগ্নজিতা
উঃ- লগ্নজিতার গায়কী স্বতন্ত্র । ওঁর গলার টোন আমার বেশ পছন্দের

★ তোমার চোখে কেমন তারা?

১.) অনুপম রায়
উঃ- অনুপম রায় একজন অসামান্য মানুষ নানা ভাবে এ আমার খুব প্রিয় একজন লেখক,
সুরকার ও সঙ্গীতপরিচালক।

২.) দেবদীপ মুখার্জী

উঃ- দেবদীপের সাথে ব্যক্তিগত ভাবে একবারই আলাপ হয়েছিল। তখনই গল্প করতে করতে উনি বলেছিলেন গানের জন্য চাকরি ছেড়েছেন। নিজের কাজের প্রতি ওঁর দৃঢ়তা খুবই উৎসাহ দেয়।

              

৮.) এবছরের তোমার নতুন একটা কাজ আসছে ফেসবুকে দেখতে পাচ্ছি। সেটা নিয়ে যদি একটু বলো।

উঃ- এটা আমার অন্যতম প্রিয় কবি ও সুরকার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গান। তাঁর লেখা ও সুর। সঙ্গীতায়োজন করেছেন মণিদীপা সিংহ। আর গেয়েছি আমি। মজার বিষয় হল আমরা প্রত্যেকেই নিজেরা গান লিখি ও সুর করি। যদিও সুদীপদা অনেক সিনিয়র। কিন্তু এই গানটা কোথাও গিয়ে আমাদের প্রত্যেকেরই গান হয়ে গেছে। বন্ধুরা মিলে একটা কাজ।

৯.) "এড়িয়ে যেতে হয় নিজেরই গরজে"। এইরকম একটা গান তুমি হঠাৎ লিখলে কেন?

উঃ- আমরা তো অনেক বিষয় এড়িয়ে যাই ... এটা নতুন বিষয় নয়। হয়তো গান গেয়ে কেউ বলেনি! আমি সুযোগটা কাজে লাগালাম ...

১০.) আচ্ছা অনেকের গানই কিন্তু ইউ টিউবে থাকে। যাদের গান বেশ ভালোই তা সত্বেও খুব কম জন পপুলার হয়। কোথাও কি মনে হয় তোমার যে পপুলার হতে লেগে মানে গানটা সবার কাছে ছড়াতে গেলে বিখ্যাত কারো না কারোর হাত দরকার।

উঃ- না সেটা মনে হয় না। অনেকেই ইন্ডিভিজুয়ালি কাজ করেন এবং তারা খুব ভাল করে নিজেদের কাজ প্রচারও করেন ও তাঁদের ভিউ বা লাইক শত সহস্র।


। পছন্দে-গায়িকা |

১.) প্রিয় খাবার
উঃ আলু পোস্ত ও বিরিয়ানি। দুটো এক সাথে নয় কিন্তু

২.) প্রিয় পোশাক
উঃ রাত পোশাক

৩.) প্রিয় ঋতু
উঃ গ্রীষ্ম

৪.) প্রিয় অভিনেতা, গায়ক, গানের নাম
উঃ প্রিয় গান, গায়ক অভিনেতা অনেক আছে

৫.) তোমার কাছে তোমার মা
উঃ মা আমার কাছে আমার প্রিয় বন্ধু

৬.) রাতের তারা প্রিয় নাকি নাইট ল্যাম্পের আলো?
উঃ রাতের তারা ও ল্যাম্পপোস্ট দুটোই প্রিয়

৭.) প্রিয় কবি
উঃ প্রিয় কবি অনেকেই আছেন তবু যদি একটি নাম বেছে নিতে হয় তাহলে ভাস্কর চক্রবর্তী

৮.) প্রিয় ফেসবুক কবি ( যিনি প্রতিষ্ঠিত নন)

উঃ কবি তো কবি তার আবার ফেসবুক কি টুইটার কিসের?
আমার অনেক বন্ধু বা সমসাময়িক আছেন যাঁদের কবিতা নিয়মিত পড়ি। এরকম অনেকেই আছেন। আবার অনেকেই আছেন যাঁরা ফেসবুকে কবিতা দেন না কিন্তু তাদের কবিতা পড়ি।

                   ---------------------------

[ গায়িকা মধুমিতা চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকারটি নিয়েছেন জলফড়িং ওয়েব ম্যাগাজিনের ইন্টারভিউ সেকশন এডিটর সুদীপ্ত সেন(ডট.পেন) ]










লোভ:
জয়ীতা চ্যাটার্জী

খাঁটি সোনা দিয়ে নাকি গয়না হয়না, তাই গয়না হওয়ার লোভে রক্তে মেশালাম কিছু খাদ।
নিজের অলঙ্কারে অলঙ্কৃত করবো অন্যদের এই ছিল জীবনের সাধ।
আয়োজন শুরু হল মূল্যহীন থেকে মূল্যবান হয়ে ওঠার, জানা ছিল না কতটা অনুপাত।
যেমন বসন্তে বর্ষা মিশে গেলে হারিয়ে যায় প্রেম,
তেমনি সস্তা আবর্জনা মিশতে মিশতে পরে রইল শুধু খাদ।
দাঁড়িয়ে ছিলাম সোজা অক্ষরের মতো,
 নিমেষে তাকিয়ে দেখি পাল্টেছে শব্দের মানে।
পায়ের তলায় থেকে সরে গেছে হসন্ত
 এখন আর চিনতে পারি না নিজেকে ,
না পারে চিনতে ওরা আমাকে।
তবু তো রক্ত আজও লাল কৃষ্ণচূড়ার রঙে,
মানুষ হয়েই বেঁচে আছি নকল পোশাকের ঢঙে।
মূল্যবান হওয়ার ছলে অমূল্য হওয়া হল না।
তোমার হিংস্র বিশ্বাসকে বাঁচিয়ে রাখি,
 মানুষ আমায় বলো না।।
বেচারা ফেস্টুন
বিকাশ দাস (বিল্টু )
(01-04-19)

ফেস্টুন  আজ গুলি খায়, ফেস্টুন পাথর খায়

গলির মোড়ে, লটারি কাউন্টারে পাশে বড়ো বড়ো লেখা ফেস্টুনের গায়ে ভোট দিন, ভোট দিন....
চোখ তো পড়বেই, পড়বেই বা না  কেন? চোখ তো আছে চোখের উপরে চোখ

ফেস্টুন বৃষ্টিতে ভিজে, লেখা আবছায়া হয়ে প্রতীক বিবর্ন  হয়, মাটিতে মিশে অজৈব উপাদানের তকমা জোটে

বসির বিছানায় হিসু করে, ছোট ছেলে ।বৃষ্টি খুব। তোষক স্যাঁতস্যাতে --
বসিররের উলঙ্গ শরীর ফেস্টুনের  উপরে

মাথা গোঁজার স্থান যাও ছিল তাও নিলো কেড়ে কালবৈশাখীর  ঝরে
নেতাদের প্রতিশ্রুতিতে জল তো বিশুর ঘরে পড়ে না ? বিশু মিছিলে যায়, লাইনে দাঁড়ায়...
নেতা মন্ত্রী হয়ে বস্ত্রদান  শিবিরের  ভাষণ দেয়, ট্রিপলটা  খুব ফুটো আর চলেনা....

বসির হাঁটতে পারে, কথা বলে

বসির ভাষণ শোনে, ফেস্টুন দেখে, নেতার ছবিটা অনেক বড়ো
ওটা যদি ঘরের ছাদ হতো !

ফেস্টুনের কি রমরমা, লোহার বেড়িতে আবৃত
তবুও ফেস্টুন পাথর খায়,আঠাতে  লেপ্টে থেকে চোখ রাঙানি দেখে

   


সবুজ রঙের মেয়ে
অরূপ ।

ছুটির দিনে উদাস মনে কেমন থাকে সে ?
মেঘের পড়ায় ভর দুপুরে গল্প বলে কে?
মন খারাপের রাস্তা ধরে সে কবেই গেছে হেটে,
খূঁজছ নাকি তাকে আবার পুরনো রাস্তা ধরে ?
দামাল সে শান্ত তবু হাওয়ার দিকে ছোটে ,
আছে তার এক আকাশ  প্রতিশ্রুতি;
সে শুকতারা নাকি কালপুরুষ  কেউ কি তা জানে?

সোমবার, ১ এপ্রিল, ২০১৯

শিল্পী তোমাকে কুর্নিশ



         

প্রেমের খোঁজে একলা যুবক
পেরিয়ে গেছে কলেজ,সময়
এখন শুুধু প্রতীক্ষা রাত বিলম্বিত।

     


এমন সময় হঠাৎ করে
এক অপরিচিত অপরিচিতা
একলা দু'জন, আলাপ হলো।

       
কাটল কদিন,বললো কথা
আজকে তারা ঘুরতে যাবে
বেশ কিছুদূর নির্জনতায়........

         



ক্লান্ত প্রেমিক আরাম খুঁজে
ভরসা কোলে শীতল মাথা নামিয়ে দিল।

       


নামল যখন সন্ধ্যে তারা
এবার তাদের ফিরতে হবে
দু-পাশ থেকে সময় তাদের
দিচ্ছে তাড়া।

           
বলেই দিল আজকে ছেলে
তোমায় ভীষণ ভালোইবাসি
যেমন বাসে জোনাকি পোকা
রাতের বেলা।

       



অনেক দিন আলাপ পরে
এবার তাদের অনেক কাছে
চাইছে তারা-----
চারটে চোখেই একই সময় সন্ধ্যে নামুক।

             
   
আজকে তারা ভীষণ রকম নিজের দু'জন
রাঙিয়ে সিঁথি সাজিয়ে নিল এক-ছাদ-ঘর।

         


   
আজকে দু'জন আত্মগামী
জড়িয়ে ধরা স্বপ্নবিলাস
একজন বউ, ও'জন স্বামী।

               



জ্বরের গায়ে থার্মোমিটার বিফল হলে
কোলেই প্রিয় ঘুমিয়ে পরে শান্ত হয়ে।
ঠিক যতটা মায়ের মতো! তুমিও ভালো!!

           


একটা হেঁসেল, খুনসুটি হয় খুন্তি-কড়াই
তবুও মেয়ে,কম্প্রোমাইজ
গাল টিপে দেয়।

               
এইরকমই কয়েক বছর কাটল তাদের খুনসুটি মন
আজকে শ্যামের বাঁশির আওয়াজ উতাল করে রাধার মনে।

           

অনেক কাছে দু'জন শরীর
চুম্বনেরা শব্দহীনা

                   



থেকে গেছে সেই ঘাম মিশে যাওয়া গন্ধ তোমার চুলের
বালিশ বুঝেও করেনি নালিশ শেষ মিনিটের ভুলের!


                     

হঠাৎ যখন কষ্ট মেয়ের, কাঁধ পেতে দেয় প্রেমিক শরীর
মনখারাপের সঙ্গী হতে কোল পেতে দেয় সঙ্গীনি যার
সেই দু'জনই আসল বোঝে সম্পর্কের সঠিক মানে
আর কম্প্রোমাইজ টিকিয়ে রাখে বোঝাপড়া নিজস্বতার।
                


===========================
                         বিবরণ
===========================

এখানে ব্যবহৃত সমস্ত ছবি আপনার-আমার সবার প্রিয় শিল্পী রিয়া দাসের আঁকা।
এই অসাধারণ সৃষ্টি গুলিকে যখন রিয়া দেবী নিজের মনে একটা ভাবনা স্থির রেখে ছবিরূপ দেন এবং পরেই তা দর্শকদের জন্য বিলিয়ে দেন ফেসবুকে ঠিক তখনই এই বাস্তব ছবি গুলোকে দর্শক নিজের মতো করে একটা ভাবনায় ডুবিয়ে দেয় বা ডোবানোর চেষ্টা করে।

জলফড়িং ওয়েব ম্যাগাজিন এই প্রোজেক্টে দেখাল যে, কিভাবে শিল্পীর সৃষ্টি মানুষের মাঝে ছড়িয়ে গিয়ে গেঁথে যাচ্ছে তাদের মনে, যার খোঁজ শিল্পীও সবসময় পাচ্ছে না বা পায় না।
অথচ একজন শিল্পীর সার্থকতা তখনই, যখন তার সৃষ্টিকলা অন্য কোনো মনকে নাড়িয়ে তুলছে।

জলফড়িং ওয়েব ম্যাগাজিন এই ছবিগুলো দিয়ে একটা স্বচ্ছ প্রেম, একটা ছোট্টো সংসার আর কতগুলো নিজস্ব বোঝাপড়া যা একটা সাংসারিক সুস্থতা বজায় রাখতে সচেষ্ট, সেটাকেই তুলে ধরেছে।

আপনাদের কেমন লাগলো সেটা আপনারা মন্তব্য (ব্লগে) করে বলুন।
আর সেই সঙ্গে ভালোবাসার শিল্পী রিয়া দাসকে জানাই কুর্ণিশ।

[ কলমেঃ- জলফড়িং ইন্টারভিউ সেকশন  এডিটর সুদীপ্ত সেন(ডট.পেন) ]



#শেষ_থেকে_শুরু
#মুনমুন_মুখার্জ্জী
সকলের মাঝে একলাটি হয়েও আজও হারাই নি ধৈর্য নিজের,
এখনও দিতে পারি নতুন উপহার, চায় যদি তোমার নাও না খুঁজে--
নদী হতে নাই বা পারি, খাল হয়ে সেচ দেব তোমার মনে,
নতুন রূপে তুমি হবে মোহময়, আমিও মাতবো নতুন সাজে।

ফিরবে আবার ঘাস, লতা, পাতা যদি রাখো তুমি এই হাতে হাত,
আকাশে বাতাসে হবে কলরব, কোকিল গাইবে বসন্তের রাগ।
হয়তো আবার মাথা উঁচু করে সবার মাঝে গাইব গান,
নতুন ছন্দ, নতুন তালে মিলবে আমাদের রাগ অনুরাগ।
//প্রেম_অপ্রেমের গল্প//

ট্রাম লাইন ধরে হেঁটে যাওয়া বিকেল গুলো স্মৃতির পাতায় জমা,
সেই যে আমাদের প্রথম দেখা মনে পরে রমা?
পরনে তোর সাদা সালোয়ার, এলোকেশে অপরূপা,
কুয়াশায় ভিজে যেত আস্তিন,
গলার স্বরে অভিমানী সুর,
বেশ ভালোই মানাতো;
ইচ্ছে হতো হাত ধরবো,
আঙুলে আঙুল ছুঁইয়ে দিয়ে হেঁটে যাবো বহুদূর।
চেনা অচেনার গল্পগুলো থামিয়ে দিয়ে,
ব্যস্ত থাকবো শুধু এক মুঠো অভিমান নিয়ে।
রাঙা চোখে ঠোঁট ফুলিয়ে থাকা মেয়েটা,
কবে যে বদলে গেলি!
পাড়ার মোড়ে ঝালমুড়ি দেখে গলে যাওয়া অভিমানগুলো,
কবে যে লাল হয়েছিল,
টেরই পাইনি!!

তারপর, কত খুঁজেছি
লিখেছি কত-শত কথা তোর ঠিকানায়,
তবে তারাও আজ যাযাবর জানিস, 
খোলা আকাশে আজও উড়ে বেড়ায়,
আর বয়ে নিয়ে যায় আমাদের সেই
প্রেম অপ্রেমের গল্পকে..

প্রাচীন প্রেমের সংকেত আবার পিছুটানে নিয়ে যায়,
অতীত প্রেমের স্মৃতিচারণ করতে করতে
               নতুন করে তোকে আবার যেন খুঁজে পাই।
কল্পনাতে দাঁড়িয়ে থাকি ছ্যাৎলা পরা সেই খেয়াঘাটের পারে,
যে মনে বসন্তের আধিপত্য ছিল,
                       সেই মনে আজ হেমন্ত দোলে অন্ধকারে..

                   সময়ের ডাকে বারে বারে
                   মনের কারবারে
               প্রেম অপ্রেমের গল্প রোজ মনে পড়ে..

                                                    __শিল্পা মন্ডল